১০ বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে এলপিজির বাজার
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদাদতা:
দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রাপ্তি কমে যাওয়ায় বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার। বিগত ১৫ বছরে দেশে এলপিজির বাজার বেড়েছে ২৫ গুণ। এলএনজি প্রায় পুরোটাই আমদানিনির্ভর ও বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। বাসাবাড়ি বা শিল্পে ব্যবহার করা এলএনজিও এখন আমদানি করতে হয়।
বড় বড় শিল্প গ্রুপের বিনিয়োগ রয়েছে এখন এলপিজি সেক্টরে। এলএনজি আমদানি পুরোপুরি সরকারিভাবে হয়ে থাকলেও এলপিজির ৮৫ শতাংশ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বলা যায়, শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ। সবমিলিয়ে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের বছরে ৩৩ লাখ টন এলপিজি বটলিং করার সক্ষমতা রয়েছে। এতে বছরে ১২ কেজির ২৭ কোটি ৫০ লাখ সিলিন্ডার ফিলিং করা যায়।
দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করে সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা। আর পেট্রোলিয়াম গ্যাসের আমদানি, বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ প্রতিষ্ঠানের কাছে এলপিজি আমদানি ও বটলিং করার অনুমোদন রয়েছে। এর মধ্যে আমদানি করার টার্মিনাল রয়েছে ২৩ প্রতিষ্ঠানের কাছে। অন্য সাত প্রতিষ্ঠান আমদানিকারকদের কাছ থেকে এলএনজি কিনে স্যাটেলাইট ফিলিং পয়েন্টের মাধ্যমে এলপিজি বটলিং করে বাজারজাত করে।
জ্বালানি বিশেষজ্ঞ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক তামিম বলেন, গৃহস্থালিতে পাইপলাইনে নতুন করে গ্যাস সংযোগ বন্ধ থাকায় দিন দিন এলপিজির ব্যবহার বাড়ছে।
তামিম বলেন, সরকার বিদ্যুৎ ও পাইপলাইনের গ্যাসে ভর্তুকি দিয়ে আসছে। কিন্তু এলপিজি সেক্টর কোনো ভর্তুকি ছাড়াই গড়ে উঠেছে। এ খাতের প্রসার ও জনসাধারণের কাছে সহজলভ্য করতে শক্ত নীতিমালা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)