হাওর ও পানিভূমি অবৈধ দখলে ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
‘বাংলাদেশ হাওর ও পানিভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গত বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, সারা দেশের হাওর ও পানিভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে। জেলা প্রশাসকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে এবং প্রয়োজনে সময় সময় তা সংশোধন বা হালনাগাদ করা হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, হাওর ও পানিভূমির সুরক্ষা, সংরক্ষণ, উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করবে। এই পরিকল্পনা সরকারের বিদ্যমান নীতি, পরিকল্পনা ও কৌশলপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে।
এ ছাড়া সরকার চাইলে কোনো হাওর বা পানিভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংস্থা ও অংশীজনদের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
জারি করা আদেশ বা নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ ২ বছর কারাদ- বা ১০ লাখ টাকা জরিমানা, বা উভয় দ-। ‘সুরক্ষা আদেশ’ লঙ্ঘন করলে একই ধরনের শাস্তি পেতে হবে।
সংরক্ষিত ঘোষিত হাওর ও পানিভূমি এলাকায় নিষেধাজ্ঞা ভাঙলে ২ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দ-ের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে।
এমনভাবে পানি উত্তোলন বা ব্যবহার করা, যাতে পানিধারক স্তর, পানির প্রাণী বা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়- এ অপরাধে ২ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা।
হাওর ও পানিভূমি বা কান্দা অবৈধ দখল, ভরাট, অননুমোদিত খনন বা রূপান্তরের জন্য সর্বোচ্চ ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা। পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এমন অবকাঠামো নির্মাণ বা কার্যক্রম পরিচালনার জন্য একই শাস্তি পেতে হবে।
পানি, মাটি ও পরিবেশ দূষণ করলে ২ বছর জেল বা ২ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে অধ্যাদেশে।
অনুমোদন ছাড়া হাওর, পানিভূমি বা কান্দা থেকে মাটি, বালু, পাথর বা অন্য প্রাকৃতিক সম্পদ উত্তোলনে ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা।
অধ্যাদেশ অনুযায়ী, নিষিদ্ধ জাল, বৈদ্যুতিক শক, বিষটোপ বা বিষাক্ত পদার্থ ব্যবহার করে মাছ ধরলে ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা। এ ছাড়া এমনভাবে মাছ বা পানির সম্পদ আহরণ, যাতে প্রজনন বা উৎপাদন ব্যাহত হয়- এর জন্য ১ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা পেতে হবে।
পরিযায়ী পাখি বা সংরক্ষিত পানির প্রাণী শিকার, পানিবন বা কান্দার বন ধ্বংস, কিংবা প্রাণীর আবাসস্থল নষ্ট করলে ২ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












