১০ বর্গকিলোমিটার নারিকেল দ্বীপ রক্ষায় মিথ্যার বেসাতির বিপরীতে ৩ লাখ একর বেদখল বনভূমির প্রতি নিষ্ক্রীয় দর্শকের ভূমিকা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সাংঘর্ষিক শহীদদের সাথে প্রতারণা পরিবেশ উপদেষ্টার সম্যক উপলব্ধি প্রয়োজন।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের আগে পরিবেশ দূষণ নিয়ে অনেক বক্তব্য দিয়েছে। সরকারের অনেক সমালোচনা করেছে। কিন্তু সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর পরিবেশের সামান্যতম উন্নতি হয়নি; বরং ঢাকার বায়ুদূষণ আরো বেড়েছে। ঢাকার আশাপাশের নদীগুলো আরো দূষিত হয়েছে। সারাদেশে নদীগুলো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। বন বিভাগের যে সব বনভূমি অবৈধভাবে দখল হয়ে গেছে সেগুলো উদ্ধারের কোনো তৎপরতা নেই।
গত জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেয়া হিসাব অনুযায়ী, বন বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে বলে। তবে প্রকৃত হিসেবে এ সংখ্যা ৩ লাখ একরের বেশী। বন বিভাগের জমি দখল করে শত শত কলকারখানা, পর্যটন স্পট, রিসোর্ট, দোকানপাট, বাজার ইত্যাদি গড়ে উঠেছে। এ সবের মাধ্যমে অবৈধ দখলদাররা বছরে শত শত কোটি টাকা আয় করছে। বনের জমি দখল করে অবৈধভাবে বসতভিটা নির্মাণ করা হয়েছে, অনেক জমিতে চলছে চাষাবাদ। অনেক স্থানে অর্ধেক বনই অবৈধ দখলে চলে গেছে। এসব জমি উদ্ধারে বন মন্ত্রণালয়ের কার্যকরী কোনো উদ্যোগ নেই। ব্যক্তি মালিকানাধীন বাড়িঘর তৈরি করে ২৩ হাজার ব্যক্তি দখল করেছে ১০ হাজার একরের বেশি বনভূমি।
উন্নয়নের নামে বিগত সরকার পরিবেশ ধ্বংসকারী অনেক প্রকল্প নিয়েছিলো। যেমনÑ রূপপুর, রামপাল, পটুয়াখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ আরও যেসব প্রকল্প পরিবেশের জন্য হুমকি- এগুলো পরিবেশ দূষণ করে মুখে ফেনা উঠোনো পরিবেশ উপদেষ্টার ক্ষমতায় এসেই রিভিউ করা উচিত ছিলো। পরিবেশ উপদেষ্টা পরিবেশ উন্নয়নে আসলে কিছুই করছে না। গালভরা বুলি এখন আর জনগণ শুনতে চায় না। জনগণ কাজ দেখতে চায়।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে সরকারি বনের জমি দখলের মচ্ছব চলেছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ প্রত্যাশা করেছিলো, এবার এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন-বিষয়ক উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বন বিভাগের জমি উদ্ধারে উদ্যোগ নেয়ার কথা বললেও এখন পর্যন্ত এর প্রতিফলন দেখা যাচ্ছে না। সে পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধের ব্যাপক তৎপরতা দেখালেও পরিবেশ রক্ষার সবচেয়ে মূল্যবান উপাদান বন উদ্ধারে কোনো উদ্যোগ নেই।
গালভরা বুলি আওড়ালেও গত দশ মাসে দেশের বন রক্ষায় তার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
শুধু নারিকেল দ্বীপ আর পলিথিনের উপরই সব জারিজুরি কিন্তু আসল ক্ষেত্রে ঠনঠন এটা চরম বৈষম্য। এর জন্য এত শাহাদাতের ঘটনা ঘটেনি। সুতরাং শুধুমাত্র ১০ বর্গকিলোমিটারের নারিকেল দ্বীপ নিয়ে মিথ্যার বেসাতী না করে ৩ লাখ একরের বেদখল বনভূমি উদ্ধারে পরিবেশ উপদেষ্টা নজর দিবে এটাই জন প্রত্যাশা।
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।