হারিকেন ‘মেলিসা’র তা-বে ল-ভ- জ্যামাইকা, পরবর্তী লক্ষ্য কিউবা
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় অঞ্চলে তা-ব চালাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। এর প্রভাবে এখন পর্যন্ত মাত্র ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এটিকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ হিসেবে বর্ণনা করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় তিন দেশেই সাতজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
ঝড়ের প্রভাবে জ্যামাইকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। রাজধানী কিংস্টনে গাছপালা উপড়ে পড়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৫ লাখ মানুষ প্রাণহানী ও বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী হোলনেস জানিয়েছে, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, কিন্তু ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের সামনে সম্পূর্ণ প্রস্তুত থাকা প্রায় অসম্ভব।
এদিকে কিউবায় ইতোমধ্যে অন্তত ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন হারিকেন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, মেলিসা ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। আজকের মধ্যেই এটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানার শতভাগ সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)