রয়টার্সের খবর নাকচ:
হামাস বলছে, তাদের কাছে যুদ্ধবিরতির কোনো তথ্য নেই
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
হামাস বলেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স যে খবর দিয়েছে সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সংগঠনটি বলেছে- আমেরিকা, ইসরাইল ও মিশর মিলে যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্য হয়েছে বলে রয়টার্স যে খবর দিয়েছে সেটি তাদের জানা নেই।
রয়টার্স বলেছিল- সোমবার সকাল ৯টা থেকে ৫ ঘণ্টার জন্য গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
হামাসের গণমাধ্যম কার্যালয় থেকে আজ যুদ্ধবিরতির খবর অস্বীকার করা হয়েছে। রয়টার্সের ওই খবরে আরো বলা হয়েছিল যে, রাফা ক্রসিং খুলে দেবে মিশর।
মিশরের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স দাবি করেছিল, গাজা উপত্যকার এই যুদ্ধবিরতি কয়েক ঘন্টা স্থায়ী হবে। খবরে দাবি করা হয়- ইসরাইল, আমেরিকা এবং মিশরের মধ্যে যে ঐকমত্য হয়েছে তাতে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুও এই যুদ্ধবিরতির খবর নাকচ করেছে। সে বলেছে, গাজা উপত্যকা থেকে বিদেশিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলো যে, মানবিক ত্রাণ পাঠানোর জন্য রাফা ক্রসিং উন্মুক্ত করে দেয়া হচ্ছে।
ব্লিনকেন বলেছে, রাফা উন্মুক্ত হবে। এ বিষয়ে আমরা জাতিসংঘ, মিশর, ইসরাইল এবং অন্যান্য দেশকে যুক্ত রাখছি। আমরা এমন একটি ব্যবস্থা করছি যাতে গাজা উপত্যকার লোকজনের কাছে ত্রাণ সহায়তা পাঠানো যায়।
ব্লিনকেনের এই বক্তব্যের পর ইসরাইলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, যদি রাফা ক্রসিং খুলে দেয়া হয় তাহলে গাজার লোকজন তা ব্যবহারের জন্য খুবই অল্প সময় পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)