গাজায় ইসরাইলের ঘৃণ্য বর্বরতা
কয়েকটি দেশের নীরবতার কড়া নিন্দা করলেন প্রেসিডেন্ট রায়িসি
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে সেখানকার নিরস্ত্র নিরীহ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে যা আন্তর্জাতিক সমস্ত আইন-কানুন ও মানবিক নীতির পরিপন্থি।
রোববার ইরানের মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি একথা বলেন। এসময় তিনি সেই সব দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কড়া সমালোচনা করেন যারা গাজার ওপর ইসরাইলের নজিরবিহীন ঘৃণ্য অপরাধের পরও নীবর রয়েছে।
তিনি বলেন, ইসরাইলের অপরাধের মুখেও যারা চুপ রয়েছে তাদেরকে অবশ্যই বিচার ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এসময় তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ইরান সবসময় সমর্থন দেবে এবং এই নীতি কখনো পরিবর্তন হবে না।
ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, গাজার আবাসিক এলাকার ওপর ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ এবং সেখানকার লোকজনের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা করা না গেলে গাজাবাসীকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়া হবে। গাজার চলমান পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সব দেশের প্রতি আহ্বান জানান। গাজায় ইসরাইলের চলমান বর্বরতায় প্রায় এক লাখ ৩৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
এর আগে গতকালই প্রেসিডেন্ট রায়িসি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে ফোনালাপে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান অপরাধযজ্ঞকে “দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বর্বরতা”র সঙ্গে তুলনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)