হাটে জায়গা না পাওয়ার আশঙ্কায় আগেই গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোর প্রস্তুতিও প্রায় শেষ। মোট পাঁচ দিন নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু কেনা-বেচা হওয়ার কথা থাকলেও আগে থেকেই ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন। এরইমধ্যে অনেক পশুর হাটে জায়গা দখলে নিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে গিয়ে বেশ কয়েকজন গরুর ব্যবসায়ীকে অবস্থান নিতে দেখা গেছে। তারা এই হাটে এরইমধ্যে শতাধিক গরু নিয়ে স্থান দখল করেছেন।
সরেজমিনে দেখা যায়, কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন অস্থায়ী পশুর হাটে এক একজন খামারি সর্বনি¤œ ১০টি থেকে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছেন। এই হাটে এখন পর্যন্ত যারা এসেছেন, তারা সবাই কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসেছেন। তবে, এই হাটে এখনো ছাগল কিংবা অন্য পশু নিয়ে অগ্রিম আসতে দেখা যায়নি কাউকে।
কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীদের মধ্যে একজন শামীম। তিনি জানান, তাদের একটি টিম কুষ্টিয়া থেকে আনুমানিক ৩০০টি গরু নিয়ে ঢাকায় এসেছে। ঢাকার তিনটি বাজারে তারা এই গরুগুলো বিক্রির জন্য বিভক্ত হয়েছে। রাজধানীর উত্তরা, গাবতলী এবং কমলাপুরের অস্থায়ী হাটে গরুগুলো আনা হয়েছে।
একই জেলার দৈতলপুর উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম থেকে ২০টি গরু নিয়ে এসেছেন লোকমান মিয়া। তিনি এই প্রতিবেদককে জানান, এই হাটে তাদের প্রত্যেক খামারি সর্বনি¤œ ১০টি থেকে ওপরে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছে। তাদের সবগুলো গরু দেশি গৃহস্থালি জাতের গরু। হাটে জায়গা না পাওয়ার ভয়ে তারা আগেই চলে এসেছেন বলে জানান।
এছাড়া ট্রাক মালিকদের সঙ্গে পূর্ব চুক্তির জন্য তাদের আগে আসতে হয়েছে। এখনো পর্যন্ত তারা একটি গরুও বিক্রি করেননি। আগামী জুমুয়াবার থেকে গরু বিক্রি শুরু হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি হাটে পশু বিক্রি হবে। ঈদুল আজহার ঘোষিত দিনসহ পাঁচ দিন এসব হাটে পশু কেনা-বেচা হবে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












