আসন্ন ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ জরুরি নিরাপত্তা পরামর্শ
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ মে, ২০২৬ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে জনসাধারণের প্রতি জরুরি কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা ও পশুর হাটে বেচাকেনা নিরাপদ রাখতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করা থেকে শুরু করে জালিয়াতি ও প্রতারক চক্র এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শগুলো দেওয়া হয়। পাঠকদের সুবিধার্থে পুলিশের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো নিচে তুলে ধরা হলো-
পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা: ঈদের আগে ও পরে অতিরিক্ত ভিড় এড়াতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের চরম ভোগান্তি এড়ানো সহজ হবে।
ঝুঁকিপূর্ণ ভ্রমণ পরিহার: জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ বা অন্য কোনো পণ্যবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
চালকদের প্রতি নজরদারি: দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য চালককে কোনো তাগিদ দেবেন না। চালক যাতে নিয়ম মেনে চলেন এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করেন, সেদিকে লক্ষ রাখুন। অপেশাদার, ক্লান্ত বা অসুস্থ চালক যাতে গাড়ি না চালান, সে ব্যাপারে সতর্ক থাকুন।
মহাসড়কে নিষেধাজ্ঞা: হাইওয়ে বা মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ পরিহার করুন। মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
নৌ ও রেলপথে সতর্কতা: ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন এবং বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানে ভ্রমণ পরিহার করুন। দুর্ঘটনা এড়াতে নৌযানমালিকদের ১০০-১৫০ ফুট লম্বা দড়িসহ বয়া ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অজ্ঞান ও মলম পার্টি থেকে সাবধান:
যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় নেবেন না। কাউকে সন্দেহভাজন মনে হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানান অথবা ‘৯৯৯’-এ কল করুন।
কোরবানির পশু ও পশুর হাট-সংক্রান্ত নির্দেশনা:
অতিরিক্ত পশু পরিবহন নিষেধ: ট্রাক, লঞ্চ, নৌকা বা ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত পশু বোঝাই করবেন না। পশুবাহী গাড়ি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যের মাঝে কোথাও থামানো যাবে না।
হাটের অবস্থান: মহাসড়কের ওপর ও রেললাইনের পাশে কোনো অবস্থায়ই কোরবানির পশুর হাট বসানো যাবে না। পশুবাহী পরিবহনের সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখতে হবে।
হাসিল ও চাঁদা আদায়: পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে অবহিত করুন।
চামড়া পাচার রোধ: সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে তা পাচারের সম্ভাবনা থাকে। এ ধরনের সন্দেহজনক নড়াচড়া দেখলে স্থানীয় পুলিশ বা ৯৯৯-এ জানান।
অর্থ লেনদেন ও জাল টাকা সম্পর্কে সতর্কতা:
নগদ টাকা বহন: হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে নগদ টাকার চেয়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করা বেশি নিরাপদ। বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের ‘কারেন্সি এস্কর্ট’ বা নিরাপত্তা সহায়তা নিন।
জাল নোট শনাক্তকরণ: জাল টাকা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করুন। কোনো নোট জাল সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।
মোবাইল ব্যাংকিং: বিকাশ, রকেট, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো অবস্থায়ই নিজের অ্যাকাউন্টের গোপন পিন (চওঘ) নম্বর বা ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে-০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স-০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স-০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স-০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিরাপত্তায় মজুত, সোলার ও গ্যাসে জোর দিয়ে ১২ সুপারিশ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের খাদ্য নিরাপত্তা গভীর সংকটে -প্রতি ৬টি নমুনার একটিতেই ভেজাল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রেনের ছাদ থেকে পড়ে দুইদিনে ২ যুবকের মৃত্যু
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাত্র ৪ কার্যদিবসে রামিসা হত্যা ও সম্ভ্রমহরণ মামলার রায়!
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় -প্রধানমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যে কর্মপরিকল্পনা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভালো কাজে পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে যা বললেন বিচারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে প্রতিশ্রুতি দেয়ার আগে স্টাডি করে নেবেন
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাত থাকতে আরেকটি জামাতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না -রাশেদ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












