সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
বি-বাড়িয়া সংবাদদাতা:
সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজন শ্রমিক মারা গেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সোয়া ৪টার দিকে ওই উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, খবব পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।