তামাকজাত দ্রব্যের চোরাচালান ও কর ফাঁকি রোধে সুনির্দিষ্ট কর গুরুত্বপূর্ণ
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ তামাকজাত দ্রব্যের চোরাচালান ও কর ফাঁকি রোধে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, বহুজাতিক তামাক কম্পানিগুলো ব্যবসা বৃদ্ধি ও সরকারের নীতিতে হস্তক্ষেপের জন্য নানান তত্ত্ব হাজির করে। সরকারের শক্তিশালী তামাক কর নীতি না থাকার সুযোগ নিয়ে কৌশলে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কম্পানি। ফলে তামাকজনিত রোগে মৃত্যু ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি হলেও সেই তুলনায় রাজস্ব বৃদ্ধি হয়নি।
তাই জনস্বাস্থ্য সুরক্ষায় ও কর বৃদ্ধিতে সুনির্দিষ্ট করারোপ জরুরি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ‘তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপ : জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আয় বৃদ্ধির কার্যকর উপায়’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। বাংলাদেশ নেটওয়ার্ক ফর ট্যোবাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) আয়োজিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. রুমানা হক।
ওয়েবিনারে বক্তারা বলেন, সরকারকে বিভ্রান্ত করতে বহুজাতিক তামাক কম্পানিগুলো অতীতের মতো নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ও মিথ্যাচার করছে। তারা চোরাচালানের তত্ত্ব প্রচার করছে। অথচ গত ২১ বছরে তামাক থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৬ গুণ এবং প্রতি বছরের রাজস্ব আয় কম হলেও পূর্ববর্তী বছরের চেয়ে বেশি ছিল।
অন্যদিকে এনবিআরের আটককৃত শীর্ষ ১০ পণ্যের তালিকায় সিগারেট নেই। দেশে অবৈধ সিগারেটের বাজার মাত্র ৫.৪ শতাংশ।
বক্তারা বলেন, সরকার ২০০৩ সালে এফসিটিসিতে স্বাক্ষর করলেও ইলিসিট ট্রেড প্রোটোকলে স্বাক্ষর করেনি। এর কারণ তামাক কম্পানির হস্তক্ষেপ ও প্রাচারণা। এই প্রোটোকলে স্বাক্ষর করলে যতটুকু অবৈধ বাণিজ্য হয় সেটাও কমে যেত।
দেশে একাধিক গবেষণায় দেখা গেছে, দেশে তামাকজাত দ্রব্যের কোনো আন্তঃদেশীয় অবৈধ বাণিজ্য হয় না। যতটুকু হয় সেটা অভ্যন্তরীণ অবৈধ বাণিজ্য। অবৈধ বাণিজ্য বন্ধে ডিজিটাল মনিটরিং ও ট্রাকিং জরুরি। তাহলে ধোঁয়াহীন ও ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে আসবে। আর সেজন্য তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপের কোনো বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, তামাক কম্পানি একেক সময় একেক মিথ্যাচার ও মিথকে টার্গেট করে। সম্প্রতি দেখেছি তারা অবৈধ ব্যবসা নিয়েও খুব প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা এনবিআরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকেও এ বিষয়ে বিশ্বাস করিয়ে ফেলেছে। কিন্তু এ বিষয়ে যতগুলো গবেষণা দেশে হয়েছে কোনোটাতেই এর সত্যতা পাওয়া যায়নি। তারপরও ব্যবসা বৃদ্ধি ও নীতিতে হস্তক্ষেপের জন্য চেরাচালান তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে। ফলে সরকারের উচিত জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কম্পানির মিথ্যাচারে কর্ণপাত না করে সুনির্দিষ্ট করারোপ জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












