হরিয়ানার গুরগাঁওয়ে মুসলিম অঞ্চলে উচ্ছেদের হুমকি!
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা সম্প্রতি হিন্দু ও মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছে। বিজেপিশাসিত এই রাজ্যটির নুহ জেলার পর এবার হরিয়ানার গুরগাঁওয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানকার মুসলিম মহল্লায় লাগানো হয়েছে উচ্ছেদের পোস্টার।
দিল্লি থেকে সামান্য দূরে অবস্থিত হরিয়ানার গুরগাঁয়ে ৬৯এ সেক্টরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহান্তে তাদের মহল্লায় অন্তত ১০টি পোস্টার পাওয়া গেছে। যেখানে লেখা- প্রাণে বাঁচতে হলে দুই দিনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে। মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিকভাবেই ওই পোস্টার দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় পুলিশকে খবর দিলে প্রশাসন এসে ওই পোস্টারগুলো খুলে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলা দায়ের হয়েছে। কিন্তু কারা এ কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অবশ্য পোস্টার লাগানোর ঘটনা ওই অঞ্চলে এই প্রথম নয়। স্থানীয় নারীদের অসম্মান করে এর আগেও সেখানে পোস্টার লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নুহের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই ওখানে নারীদের নামে পোস্টার দেওয়া হয়। সেখানে নারীদের অসম্মান করে নানা কথা লেখা হয়েছে।
পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় এক নারী জানিয়েছেন, ‘কারা এ কাজ করছে, পুলিশ তা জানে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আমাদেরই হেনস্থা করা হচ্ছে।’ পুলিশের সহকারী কমিশনার মনোজ কুমার জানিয়েছে, ‘তদন্ত শুরু হয়েছে। ওই পোস্টারগুলো আমরা সরিয়ে দিয়েছি।’ একইসঙ্গে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য, ওই জমিতে যারা আছেন, তারা বেআইনিভাবে আছেন। তবে সরাসরি তাদের তুলে দেওয়ার কথা বলেনি মনোজ।
ওই মহল্লায় যারা বসবাস করেন, তাদের অধিকাংশই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। আশপাশের বাড়িতে কাজ করে তারা দিন পার করেন। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, সকালে বাড়ির বড়রা বেরিয়ে যান কাজে। ছোটরা স্কুল থেকে ফিরে একাই থাকে। সে সময় কিছু ঘটে যেতে পারে, এমন আশঙ্কা তাদের আছে। বিশেষ করে শিশু এবং কিশোরী মেয়েদের নিয়ে তাদের সবচেয়ে বেশি চিন্তা। কারণ, তাদের নিয়েই ওই পোস্টারগুলো লাগানো হয়েছিল।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।