ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ বন্ধে জরুরী পদক্ষেপ নিতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান
, ১৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪রবি’ ১৩৯১ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইলি শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে তার অপরাধযজ্ঞের মাত্রা আরও তীব্রতর করেছে এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, চলতি বছর এবং গত বছরটি পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল। এই মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে গত বছরটি ফিলিস্তিনি শিশুদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল এবং চলতি বছরও একই গতিতে ফিলিস্তিনি শিশুদের হত্যা করা হচ্ছে। সংস্থাটি বলেছে, ২০২৩ সালের শুরু থেকে ২২ আগস্ট
পর্যন্ত ৩৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই প্রতিবেদনের একটি অংশে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ইসরাইলি সৈন্যরা কোনো সতর্কতা ছাড়াই ফিলিস্তিনি শিশুদের শরীরের উপরের অংশে গুলি করেছে এবং এ ব্যাপারে কাউকে জিজ্ঞাসাবাদ বা বিচার করা হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচ অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি শিশুদের শহীদের সংখ্যা বৃদ্ধির দিকে ইঙ্গিত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে যদি কঠোর চাপের মধ্যে না ফেলা হয় তবে আমরা আরও অধিক ফিলিস্তিনি শিশু হত্যার সাক্ষী হব।
তার প্রতিবেদনে, হিউম্যান রাইটস ওয়াচ নভেম্বর ২০২২ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত চারটি গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তার তদন্তের ফলাফল প্রকাশ করেছে। এই সময়ে চার ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এই সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ১৭ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর মাহমুদ আল-সাদি ২০২২ সালের ২১ নভেম্বর জেনিন শরণার্থী শিবিরের কাছে স্কুলে যাওয়ার সময় শহীদ হন। এ সময় হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না এবং ১০০ মিটার দূর থেকে ইসরাইলি সেনারা তাকে লক্ষ্য করে তাজা গুলি চালায়।
১৭ বছর বয়সী, আরেকজন ফিলিস্তিনি কিশোর মুহাম্মদ আল-সালিম পশ্চিম তীরের উত্তরে অবস্থিত "আজুন" গ্রামে ইহুদিবাদী সেনাদের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় শহীদ হয়েছিল তার সঙ্গে আরও তিন শিশুও দখলদার ইসরাইলি সেনার গুলিতে আহত হয়।
ওয়াদি আবু রামুজ হলেন দ্বিতীয় ১৭ বছর বয়সী কিশোর যিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি ইহুদিবাদী এক স্নাইপার দ্বারা নিহত হন। এমন কি কয়েক মাস ধরে এই কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি এবং ইহুদিবাদী শাসকরা এরপর তার পরিবারকে রাতে তাকে দাফন করার নির্দেশ দেয়। অ্যাডাম আইয়াদ হল আরেক ১৫ বছর বয়সী কিশোর যাকে আল-দাশেহ ক্যাম্পে ২০২৩ সালের ৩ জানুয়ারিতে ইহুদিবাদী সৈন্যরা তার পিঠে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় ১৩ বছরের এক শিশুও জায়নবাদী স্নাইপারের গুলিতে আহত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












