হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজের ওপর ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা করছে ইরান। একই সঙ্গে এই টোল ক্রিপ্টোকারেন্সিতে আদায় করা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিকারক ইউনিয়নের মুখপাত্র হামিদ হোসেইনি জানান, প্রণালি দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে পর্যবেক্ষণের আওতায় আনা হবে এবং তাদের বহন করা পণ্য যাচাই করা হবে। তিনি বলেন, ‘এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই নজরদারি প্রয়োজন।’
তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি জাহাজকে আগে ই-মেইলের মাধ্যমে তাদের কার্গো সংক্রান্ত তথ্য জানাতে হবে। এরপর ইরান কর্তৃপক্ষ যাচাই শেষে নির্ধারিত ফি জানাবে, যা বিটকয়েনসহ ডিজিটাল মুদ্রায় দ্রুত পরিশোধ করতে হবে। তবে খালি জাহাজগুলোকে এই টোল দিতে হবে না।
এদিকে ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে সাময়িকভাবে প্রণালিটি খুলে দেয়া হলেও সন্ত্রাসী ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখায় আবারও তা বন্ধ করা হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে।
শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩০০ থেকে ৪০০ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটলার মসজিদে নামাজ পড়তে হয় টিকিট কেটে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত : ইন্ডিয়ান এক্সপ্রেস
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেহরান থেকে ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে ইরান?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোলান ঘিরে ঘূর্ণায়মান শঙ্কা, সন্ত্রাসী ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি তবে সিরিয়া?
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণহানি ছাড়ালো ১৬ হাজার
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লালা, বিদ্যুৎহীন অর্ধসহস্রাধিক
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)