স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
দীর্ঘ একটি সময় ধরে স্বর্ণের মজুতের ওপর ভিত্তি করে দেশের মুদ্রার মান ঠিক করা হতো। বর্তমানে স্বর্ণের মজুতের ওপর মুদ্রার মান ঠিক করা না হলেও একটি দেশের স্বর্ণ আমদানি এবং রফতানির ওপর ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করা হয়।
লোহা, তামা, লেড, অ্যালুমিনিয়ামের মতো এত এত ধাতু থাকতে কেন স্বর্ণকে সবচেয়ে মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করা হয়, এটি অনেকেরই প্রশ্ন।
যেখানে অন্যান্য ধাতু সহজেই প্রকৃতিতে পাওয়া যায় এবং নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেখানে একদিকে স্বর্ণ দুষ্প্রাপ্য এবং অন্যদিকে টিকে থাকার ক্ষমতায় সর্বোচ্চ। কয়েক বছরে যেখানে লোহায় মরিচা ধরে, তামা পুরনো হয়ে যায়, সেখানে হাজার হাজার বছর ধরে স্বর্ণ কোনো রকম ক্ষয়প্রাপ্ত না হয়েই টিকে থাকতে সক্ষম।
মূলত প্রায় প্রতিটি ধাতু প্রকৃতিতে থাকা অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, সেখানে স্বর্ণ সহজে কারও সঙ্গে বন্ধন সৃষ্টি করে না কিংবা বিক্রিয়ার অংশ নিয়ে নিজের স্বকীয়তা হারায় না। অন্যদিকে স্বর্ণ পরিবহন ও এটিকে যেকোনো আকৃতি দেয়া অন্যান্য ধাতুর থেকে সহজ। বলা হয়, মাত্র এক গ্রাম স্বর্ণ দিয়ে ১৬৫ মিটার লম্বা সুতা তৈরি করা সম্ভব। এ থেকে বোঝা যায় স্থিতিস্থাপকতার বিচারে স্বর্ণের অবস্থান সুউচ্চ।
এর বাইরে প্রাচীনকালে ধাতব মুদ্রা হিসেবে রুপার পাশাপাশি স্বর্ণের বহুল ব্যবহারের আরেকটি মূল কারণ ছিল এর নি¤œ গলনাঙ্ক। স্বর্ণ গলিয়ে সহজে একে মুদ্রায় রূপ দেয়া যায়। সেই থেকে মুদ্রা হিসেবে ব্যবহৃত স্বর্ণ পরবর্তীতে টাকা বা মুদ্রার পরিপূরকে পরিণত হয়।
এ ছাড়া বিশে^ যেকোনো কিছুতে বিনিয়োগে ঝুঁকি থাকলেও স্বর্ণে বিনিয়োগে ঝুঁকি সবচেয়ে কম এবং একরকমের নেই বললেই চলে। বিশ্বের কোথাও বড় ধরণের যুদ্ধ-বিগ্রহ শুরু হলেই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক নিজেদের স্বর্ণের মজুত বাড়ানো শুরু করে, কেননা মুদ্রার মান কমলেও স্বর্ণের মান কমে না। স্বর্ণ এমন এক ধাতু যা নানা উত্থান-পতনের মধ্য দিয়ে একদিকে যেমন নিজের গুণগত মান ধরে রাখতে সক্ষম, অন্যদিকে বাজারে নিজের আধিপত্যের ধারাও জারি রাখতে পারঙ্গম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












