স্বর্ণালী যুগে মুসলমানদের বিজয় রহস্য এবং বিধর্মীদের স্বীকারোক্তি (২)
পবিত্র সূরা নূর শরীফ উনার ৫৫ নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে ছলেহ করে; মহান আল্লাহ পাক এই মর্মে ওয়াদা মুবারক দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদের জমিনের খিলাফত প্রদান করবেন। যেমন তিনি খিলাফত প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দ্বীনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভয়ভীতি শান্তি-নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। আর এরপর যারা অস্বীকার করবে তারাই ফাসিক।’
মহাপবিত্র আয়াত শরীফ উনার এই বাণী মুবারক যুগে যুগে বাস্তবায়িত এবং প্রতিফলিত হয়েছে। মূলত এটাই স্বাভাবিক। এমনকি বিধর্মীরাও অকপটে মুসলমানদের সম্মানিত ঈমান এবং আমলের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি মুসলমানদের অকৃত্রিম মুহব্বত বিজয়ের মূল রহস্য। সুবহানাল্লাহ!
গুপ্তচরের স্বীকারোক্তি এবং পাদ্রির অভিব্যক্তি
যখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জর্দানের নিকটবর্তী এলাকায় অবতরণ করলেন, তখন দামেস্কের জনৈক পাদ্রী উনাদের খবর সংগ্রহ করার উদ্দেশ্যে দুজন আরবী ভাষী খ্রিস্টানকে গুপ্তচর হিসেবে পাঠালো। তারা দুজন গিয়ে উনাদের দিন-রাতের অবস্থাদি পর্যবেক্ষণ করে ফিরে এসে বলল- আমি কিছু প্রখর লোকের কাছ থেকে এসেছি, যারা উত্তম ঘোড়ায় আরোহণ করেন, রাতের অন্ধকারে উনারা দুনিয়াত্যাগী ইবাদতগোজার, আর দিনের বেলা অশ্বারোহী বীর, তীরের পালক লাগাচ্ছেন এবং বর্শা ধার দিচ্ছেন। আপনি যদি পাশের লোকের সঙ্গে কথা বলেন, উনাদের পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত ও যিকিরের আওয়াজের কারণে তারা তা শুনবেন না। তখন ওই পাদ্রী তার সহচরদের লক্ষ্য করে বলে, তোমাদের কাছে এমন এক জাতি এসে পৌঁছেছেন, যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের নেই।
মুসলমানদের ব্যাপারে চীন শাসকের অভিব্যক্তি
পারস্য শাসক কিসরা যখন পরাজিত হয়ে দূরদেশে পালিয়ে গিয়ে ভগ্নহৃদয়ে তার কয়েকজন সহচরের সঙ্গে তার করণীয় বিষয়ে পরামর্শ করছিলো। তার ইচ্ছা ছিল যে চীন শাসকের সঙ্গে বন্ধুত্ব করে তার থেকে সৈন্য-সামন্ত ও সাহায্য নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে। তখন জনৈক বুদ্ধিমান সহচর তাকে এই পরামর্শ দিল যে আপনি তা না করে বরং আপনি চাইলে তাদের সঙ্গে শান্তিচুক্তিতে আবদ্ধ হয়ে স্বচ্ছন্দে এখানে তাদের পার্শ্ববর্তী দেশে বসবাস করতে পারেন। কিন্তু কিসরার এই পরামর্শ পছন্দ হয়নি। তাই সে চীন শাসকের কাছে দূত পাঠিয়ে সাহায্যের আবেদন করলো।
তখন চীন শাসক ওই দূতের কাছে বিশ্বজয়ী মুসলমানদের সম্পর্কে খবরাখবর নিলো। তখন ওই দূত তাকে মুসলিমদের নামাজ, ইবাদত, যুদ্ধ, অশ্বারোহণসহ বিস্তারিত বর্ণনা করলো। চীন শাসক সব খবর শুনে কিসরার কাছে এই মর্মে লিখে পাঠালো, “আমি তোমার কাছে এমন বিশাল সৈন্যবহর পাঠাতেও আপত্তি নেই, যার শুরু হবে ‘মারব’ আর শেষ প্রান্ত হবে চীনে। কিন্তু এ জাতি যার বিবরণ আপনার প্রেরিত দূত আমাকে দিয়েছে, যত দিন তারা এই গুণে গুণান্বিত থাকবেন যার বর্ণনা আমি দূত থেকে শুনেছি, তারা যদি পর্বতের সঙ্গেও টক্কর দেন তাহলে তা-ও বিচূর্ণ হয়ে যাবে, আমি যদি আপনার সাহায্যে এগিয়ে আসি তারা আমাকেও নিশ্চিহ্ন করে দেবেন। অতএব, কল্যাণ এতেই আছে যে তুমি উনাদের সঙ্গে শান্তিচুক্তি করে নিরাপদে থাকো। কিন্তু কিসরা তা না করে কুল-কিনারা না পেয়ে দেশে দেশে পালিয়ে বেড়াতে লাগলো। এর দুই বছর পর সে নিহত হয়।
তথ্যসুত্র:
* আল বিদায়া ওয়ান নিহায়া।
* তারিখে তাবারি।
* ফুতুহুশ শাম।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।