স্কুল-কলেজে পাঠের জন্য নতুন শপথ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৩ মে, ২০২৫ খ্রি:, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও সেবার মানসিকতা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেজন্য প্রাত্যহিক সমাবেশে পুরোনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২১মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে- ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ শপথ পাঠ করবে।
প্রজ্ঞাপনে শিক্ষা ম ন্ত্রণালয় জানিয়েছে, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকভাবে সমৃদ্ধ, আত্মমর্যাদাসম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে- সেই লক্ষ্যেই এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)