ফের মেয়াদ বাড়লো বিতর্কিত নারী সংস্কার কমিশনের মেয়াদ!
নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত ও ইসলামবিদ্বেষী প্রস্তাবনা পেশ করে দেশজুড়ে মানুষ ক্ষুব্ধ হলেও সরকার নারী বিষয়ক সংস্থার কমিশনের ব্যপারে কোন পদক্ষেপ না নিয়ে বরং এই কমিশনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে। মেয়াদ বাড়িয়ে গত মঙ্গলবার (২০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে। গত বছরের ১৮ নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার।
গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে চরম ইসলামবিরোধী ও জনবিরোধী একটি প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদন নিয়ে দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আপামর জনতা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।