সৌরজগতেই থাকতে পারে রহস্যময় ‘পঞ্চম বল’
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
বিশ্বজগত কিভাবে চলে-এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা নতুন এক ধারণা দিয়েছে। তারা বলছে, পরিচিত চারটি মৌলিক বলের বাইরে আরও একটি রহস্যময় ‘পঞ্চম বল’ থাকতে পারে, যার প্রমাণ মিলতে পারে আমাদের নিজের সৌরজগতেই।
এখন পর্যন্ত বিজ্ঞানীরা চারটি মৌলিক বলের কথা জানে-মহাকর্ষ (আকর্ষণ শক্তি), তড়িৎচুম্বকত্ব, শক্তিশালী পারমাণবিক বল ও দুর্বল পারমাণবিক বল। এসব বলই মহাবিশ্বের সব ঘটনার ব্যাখ্যা দেয়। কিন্তু গবেষকদের মতে, এগুলো দিয়েও সবকিছু পুরোপুরি বোঝা যায় না।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী তুরিশেভ এক গবেষণায় বলেছে, সৌরজগতের ভেতরে সূক্ষ¥ পরীক্ষা চালালে এই নতুন বলের ইঙ্গিত পাওয়া যেতে পারে। এই বলের সঙ্গে ডার্ক ম্যাটার (অদৃশ্য পদার্থ) ও ডার্ক এনার্জি (অদৃশ্য শক্তি) যুক্ত থাকতে পারে-যা মহাবিশ্বের প্রসারণ ও গ্যালাক্সির গঠন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়।
এর আগে ২০১৫ সালে হাঙ্গেরির এক পরীক্ষায় অস্বাভাবিক কণার সন্ধান পাওয়া যায় যাকে ‘প্রোটোফোবিক এক্স বোসন’ বলা হয় (এক ধরনের কণা, যা নির্দিষ্ট কণার সঙ্গে প্রতিক্রিয়া করে)। এটিও পঞ্চম বলের সম্ভাবনা তৈরি করে।
সাম্প্রতিক আরেক গবেষণায় মিউন কণার আচরণেও অমিল দেখা গেছে। বিজ্ঞানীরা বলছে, দূরের গ্যালাক্সি দেখার পাশাপাশি এখন নিজেদের সৌরজগতেই পরীক্ষা চালানো দরকার, তবেই এই রহস্যের সমাধান সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












