সৌদি আরবে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
সৌদি আরবে গতকাল সোমবার (১৭ নভেম্বর) ভোরে মক্কা থেকে মদীনা শরীফ যাওয়ার পথে ভারতীয় ওমরাহ যাত্রীবাহী বাসের সাথে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য বলা হয়েছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে পবিত্র মদীনা শরীফের দিকে যাচ্ছিলো। এ সময় মুফরিহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের বেশিভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় দলটি ওমরাহ শেষ করে মদীনা শরীফের দিকে ফিরছিলেন।
গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এ সময় অনেক যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের পালানোর সুযোগ খুব কম ছিলো। নিহত ওমরাহ যাত্রীদের মধ্যে ভারতের হায়দরাবাদের অনেক নারী ও শিশু যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু থাকতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো সংখ্যা যাচাই করছে।
এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। যার কারণে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে আছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। সূত্র: এনডিটিভি, গালফ নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)