দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
আল-আকসাসহ মসজিদগুলোতে ইহুদীদের হামলার ব্যাপক নিন্দা
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
কাতার, সৌদি আরব এবং মিশরের আল-আজহার পৃথক পৃথক বিবৃতিতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদীবাদী বসতি স্থাপনকারীদের হামলা এবং পশ্চিম তীরের হাজ্জাহ হামিদাহ মসজিদে আগুন দেয়ার নিন্দা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানিয়েছে যে, মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থানটিতে ইহুদীবাদী বসতি স্থাপনকারীদের হামলা আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা কেবল ফিলিস্তিনিদের উপরই নয়, বরং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের উপরও আঘাত। কাতার আবারও ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং এই ভূমির জনগণের স্বাধীনভাবে দ্বীনচর্চা করার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তার দৃঢ় সমর্থন জানিয়েছে।
সৌদি আরবও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদীবাদী বসতি স্থাপনকারীদের হামলা এবং পশ্চিম তীরে হাজ্জাহ হামিদা মসজিদ পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে ঘোষণা করেছে যে, দখলদার এবং চরমপন্থী ইহুদী বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনি জনগণের অধিকার ক্রমাগত লঙ্ঘিত হচ্ছে। সৌদি আরব সতর্ক করে দিয়েছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া এই ধরণের কর্মকা- অব্যাহত থাকলে শান্তির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে এবং উত্তেজনা বৃদ্ধি পাবে এবং সংঘাত অব্যাহত থাকবে।
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ও পশ্চিম তীরে ইহুদীবাদী বসতি স্থাপনকারীদের মসজিদ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে "সন্ত্রাসী, চরমপন্থী এবং ঘৃণ্য অপরাধ" বলে বর্ণনা করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)