হরমুজ প্রণালীতে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ট্যাংকার জব্দ করলো ইরান
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে, গত জুমুয়াবার সকালে হরমুজ প্রণালী থেকে তারা তালারা নামের একটি ট্যাংকার জব্দ করেছে। মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ট্যাংকারটি আরব আমিরাতের (ইউএই) আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা করেছিলো।
আইআরজিসি জানিয়েছে, জাহাজটি ‘অনুমোদনহীন কার্গো বহনের মাধ্যমে আইন লঙ্ঘন করেছে’। তারা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, ট্যাংকারটি হাই-সালফার গ্যাসঅয়েল পরিবহন করছিলো।
পারস্য উপসাগর ও আশপাশের নৌ সীমায় ইরান মাঝে-মধ্যেই ট্যাংকার বা মালবাহী জাহাজ জব্দ করে থাকে। সাধারণত তারা নৌ-বিধি লঙ্ঘন, পাচার বা আইনি জটিলতার মতো কারণ উল্লেখ করে থাকে।
মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রি জানায়, তালারা জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে দক্ষিণমুখে যাওয়ার সময় তিনটি ছোট নৌকা কাছে আসে এবং এরপর জাহাজটি হঠাৎ পথ পরিবর্তন করে।
এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর জানিয়েছে, তারা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বাণিজ্যিক জাহাজগুলো সমুদ্রপথে প্রায় বাধাহীন চলাচলের অধিকার রাখে’।
জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, জুমুয়াবার সকালে তারা ক্রুর সঙ্গে যোগাযোগ হারায়, যখন ট্যাংকারটি শারজাহর খোরফাক্কান উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিলো।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ঘটনাটি নিশ্চিত করে এবং আশপাশের সব জাহাজকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দিয়েছে। সূত্র: বিবিসি নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবাদকারীদের চাপে ইসরায়েলে তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে দখলদার ইসরায়েলের ঘুষ
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)