সোমালিয়ায় তীব্র হচ্ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার ঘোষণার পরই সন্ত্রাসী ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুদান। গত মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিশুসহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে সোমালিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
রাজধানী মোগাদিশুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে জড়ো হন বিভিন্ন পর্যায়ের নেতা, বুদ্ধিজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বক্তারা অভিযোগ করেন, সন্ত্রাসী ইসরায়েল সোমালিয়ার অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক বক্তা ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে সোমালিয়ার ক্ষেত্রেও একই ধরনের বিভাজন সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান।
শুধু মোগাদিশু নয়, বাইদাবো, হোবিও, হুদুর এবং লাস আনোদের মতো শহরগুলোতেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। হাতে জাতীয় পতাকা এবং ঐক্যবদ্ধ সেøাগান সংবলিত ব্যানার নিয়ে সাধারণ মানুষ বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।
১৯৯১ সালে সোমালিয়ার উত্তরাঞ্চল নিজেকে স্বাধীন ঘোষণা করে সোমালিল্যান্ড নাম দিলেও এতদিন বিশ্বের কোনো দেশ তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। সন্ত্রাসী ইসরায়েলের এই স্বীকৃতিকে সোমালিয়া সরকার অবৈধ, উস্কানিমূলক ও গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে আখ্যা দিয়েছে। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সোমালিয়ার অখ-তার প্রতি সমর্থন জানিয়ে সন্ত্রাসী ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে।
মোগাদিশু প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এ ধরনের একতরফা সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।