নতুন বছরে ব্রেইন ইমপ্ল্যান্ট:
বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদনে নিউরালিংক
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
চলতি বছর থেকে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) ডিভাইসের উচ্চমাত্রার বাণিজ্যিক উৎপাদনে যাবে ব্রেইন ইমপ্ল্যান্ট কোম্পানি নিউরালিংক। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মার্কিন ইলন মাস্ক এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরীক্ষামূলক ক্লিনিক্যাল ট্রায়াল থেকে বেরিয়ে এসে এ প্রযুক্তিটি একটি বাণিজ্যিক ও স্কেল-যোগ্য চিকিৎসা পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য পূরণে ২০২৬ সালের মধ্যেই নিউরালিংক সম্পূর্ণ স্বয়ংক্রিয় সার্জিক্যাল পদ্ধতি চালু করতে চায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে, নিউরালিংকের এই ইমপ্ল্যান্ট মূলত মেরুদ-ে আঘাতপ্রাপ্তসহ বিভিন্ন স্নায়বিক সমস্যায় ভোগা মানুষকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথম রোগী এই ইমপ্ল্যান্ট ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ২০২২ সালে প্রাথমিকভাবে অনুমোদন স্থগিত রাখলেও পরবর্তীতে উত্থাপিত উদ্বেগগুলো সমাধান করার পর নিউরোলিংক ২০২৪ সালে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে।
গত সেপ্টেম্বর মাসে নিউরালিংক জানিয়েছে, বিশ্বজুড়ে গুরুতর পক্ষাঘাতগ্রস্ত ১২ জন ব্যক্তি তাদের ব্রেইন ইমপ্ল্যান্ট পেয়েছেন। এর মাধ্যমে তারা ডিজিটাল ও শারীরিক বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছেন। জুন মাসে ৬৫০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের পর এই অগ্রগতি এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধে ছয় দিনে আমেরিকার খরচ ১১ বিলিয়ন ডলারের বেশি -ড্রাম্প প্রশাসন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখলো সন্ত্রাসী ইসরায়েল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ ৩ যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে হামলা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)