সোনারগাঁয়ে দৃষ্টিনন্দন অসংখ্য প্রাচীন পুরাকীর্তির পানাম নগরী
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পর্যটন নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা। বিদ্যমান অসংখ্য পুরাকীর্তির মাঝে উল্লেখ যোগ্য হলো- উপজেলার সাচিলাপুর এলাকায় সুলতান গিয়াসউদ্দিন আ’যম শাহের মাজার, ঐতিহাসিক পাঁচ পীরের মাজার ও মসজিদ, মোগরাপাড়ায় দানেশ মান্দ ইব্রাহিম ও মুন্না শাহের মাজার, গোয়ালদীতে আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ, দমদমা ও পানাম নগরীতে নীলকুঠি, টাকশাল বাড়ী, পানাম পঙ্খীরাজ খালের ওপর সেতু ইত্যাদি।
সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার:
উপজেলার শাচিলাপুর গ্রামের খালের পাড়ে কালো পাথরে নির্মিত যে মাজার তা সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার নামে পরিচিত। ১০ ফুট লম্বা, সাড়ে ৫ ফুট চওড়া ও ৩ ফুট উচু মাজার শরীফটি সম্পূর্ণ কালো কষ্টি পাথরে তৈরি।
কালো পাথর দিয়ে অর্ধবৃত্তাকারে নির্মিত মূল মাজারটির কার্নিশের মধ্যে রয়েছে সূক্ষ অলংকরনের কারু কাজ। দু’পাশে খুদিত রয়েছে তিনটি করে খাজ বিশিষ্ট খিলান প্রলম্বিত শিকল ও ঝুলন্ত ঘন্টার নকশা। এক সময় এটি ছিলো বিশাল সৌধ। অধ্যাপক দানী, এই কবরকে বাংলাদেশের প্রাচীনতম মুসলিম কীর্তি বলে উল্লেখ করেছে।
পাঁচ পীরের মাজার মসজিদ:
ভাগলপুর গ্রামে পাঁচ পীরের মাজার সংলগ্ন একটি মসজিদ দেখতে পাওয়া যায়। চুনসুড়কির গাঁথুনির এ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং দেয়াল গুলো সাড়ে ৩ ফুট চওড়া। স্থানীয়দের মতে ৭০০ বছর আগে এ মসজিদটি নির্মিত হয়। মসজিদের পাশে ৬০ ফুট লম্বা প্রাচীর বেষ্টিত এক সঙ্গে পাশাপাশি ৫টি কবর ও ইটের তৈরি একটি দোচালা (চেরাগদানী ঘর) রয়েছে।
সৈয়দ মোহাম্মদ তাইফুরের মতে, মঘ নৌদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রাক্কালে পাঁচ ভাই এক সাথে নিহত হলে, তাদেরকে এখানে শায়িত করা হয়। নির্মিত কবর ও প্রাচীর বেষ্টিত অঙ্গনটি দেখে অনুমান করা যায় তারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন।
সোনারগাঁয়ে পাঁচপীর বা ফকিরের শ্রেণীবদ্ধ রূপে পাঁচটি মাজারের ভংগ্নাবশেষ আজও বিদ্যমান আছে। তাহার উপরে লেখা আছে গয়েসদি, সামসদি, সিকান্দর, গাজী ও কালু। গয়েসদি-বাদশাহ গয়েসউদ্দিন, সামসদি-পূর্ব ও পশ্চিম বঙ্গের স্বাধীন শাসনকর্তা সামসুদ্দিন। সিকান্দার-বাংলার প্রসিদ্ধ বাদশাহ, যাহার হাতে বাংলা জরিপ হয়েছিলো। গাজী- যুদ্ধে জয়ী হওয়া গাজী খাঁ, কালু- ফকির গাজীর মন্ত্রনদাতা ও অত্যন্ত প্রিয় সহচর।
দমদমা প্রাচীন পুরাকীর্তির বেশির ভাগই দমদমার অভ্যন্তরে অবস্থিত। সুলতান জালাল উদ্দিন ফতে শাহর মসজিদ, মুন্নাশাহ ও দানেশমান্দ ইব্রাহীমের মাজার সংলগ্ন নহবত খানা, টাকশালসহ অসংখ্য প্রাচীন ইমারতের অনেক নির্দশনই দমদমা এলাকায়।
এই দমদমাকে স্থানীয়রা বারো আউলিয়ার এলাকা বলে থাকে।
আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ:
গোয়ালদীতে প্রায় সাড়ে চার শত বছরের পুরাতন একটি মসজিদ পরিলক্ষিত হয়। আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকালে মোল্লা হায়বর খান ১৫১৯ খ্রিষ্টাব্দে ১২টি আয়তাকার পোড়া মাটির কাঠামো নির্মিত ফলক সাদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির চারদিকে ফুল পাতা এবং মাঝে ঝুলন্ত নকশা রয়েছে।
প্রতœতত্ত্ব অধিদপ্তর ও পানাম নগরী:
সোনারগাঁ একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক জনপদ এর প্রাচীন নাম সূবর্ণ গ্রাম। চারশত বছরের পুরনো আমলে তৈরি মঠবাড়ি, পোদ্দার বাড়ি, ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নীলকুঠিসহ রয়েছে নানা প্রাচীন ভবন।
দুটি লাইনে সাড়ি বদ্ধ হয়ে দাড়িয়ে থাকা ইটের তৈরি দুতলা, তিনতলা বিশিষ্ট ইমারতগুলি সোনারগাঁয়ের প্রানকেন্দ্র ছিলো। সে সময় গড়ে উঠা অধিকাংশ ভবনই এখন জীর্নদশা ও ভগ্নাবশেষ অবস্থায় দাড়িয়ে আছে।
তৎকালীন সময়ে সোনারগাঁ থেকে ঈসাখার রাজধানী স্থানান্তর হলেও আজও সর্বত্র পরিলক্ষিত হয় পুরনো আমলের তৈরি অসংখ্য ইমারত ও ইতিহাস ঐতিহ্য ধারন করে থাকা বাংলার প্রাচীন রাজধানী খ্যাত গ্রাম সোনারগাঁ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একসঙ্গে জন্ম নেওয়া পৃথিবী ও মঙ্গল গ্রহ কেন এতটা আলাদা হলো, জানালো গবেষণা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৩ আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সংকেত, আসলে কী ঘটছে ওই গ্রহে?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া বা নেফ্রোটিক সিনড্রোম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












