ঘটনা থেকে শিক্ষা:
সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত দুইটি ঘটনা
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(১)
ইতিহাস বিখ্যাত মুসলিম সিপাহসালার সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি তিনি তৎকালীন বিখ্যাত বুজুর্গ এবং ওলীআল্লাহ হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ ছিলেন। হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি উনি এমনই একজন ওলীআল্লাহ ছিলেন যে, উনার বিলাদত শরীফের ৫০ বছর পূর্বে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এই গ্রামে এক মহান বুজুর্গ ওলীআল্লাহ তিনি তাশরীফ নিবেন।
সেই মহান বুজুর্গ হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে ঘন ঘন ছোহবতে যেতেন সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি। তবে ছদ্মবেশে যেতেন এবং কখনই নিজের আসল পরিচয় প্রকাশ করতেন না। কেউ জিজ্ঞাসা করলে তিনি নিজেকে সুলতানের একজন নগন্য দূত হিসেবে পরিচয় দিতেন। তিনি ছদ্মবেশে গিয়ে সম্মানিত দ্বীন ইসলাম, তাসাউফ এবং যিকির উনার ছবক গ্রহণ করতেন উনার সম্মানিত শায়েখ উনার কাছ থেকে। তবে উনি প্রকাশ না করলেও হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি তো সবই জানতেন। তাই তিনি উনাকে দেখলেই ভরা মজলিসে উনাকে লক্ষ্য করে বলতেন, আমার একথা ভাবতে কতটাই না ভালো লাগে যে, গজনীর সুলতানের দূত হন স্বয়ং সুলতান। এটাই প্রকৃত মুসলমানের পরিচয়। সুলতানের অনেক বিনয় উনার শায়েখের প্রতি। সুবহানাল্লাহ!
(২)
সম্মানিত তাসাউফ চর্চার কারণে তিনি সবসময় আদব উনার দিকে খেয়াল রাখতেন। এমনকি জিহাদের ময়দানেও তিনি চিন্তা করতেন যাতে শরীয়তবিরোধী কোনো কাজ সংঘটিত না হয়। উনার জীবনে পবিত্র কালামুল্লাহ শরীফ উনাকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে।
একদিনের ঘটনা। সালতানাতের সমস্ত কাজকর্ম শেষ করে তিনি সেদিন বড়ই ক্লান্ত বোধ করছিলেন। তাই তাড়াতাড়ি বিশ্রাম লাভের জন্য সুলতানের মন উদগ্রীব হয়ে উঠে। তিনি বিশ্রামের জন্য গৃহে প্রবেশ করলেন। বিছানায় গা এলিয়ে দেবার জন্য এগিয়ে যান। হঠাৎ গৃহমধ্যে একটি তাকের দিকে উনার নজর পরে। সেখানে একটি পবিত্র কুরআন শরীফ রাখা ছিল। পবিত্র কুরআন শরীফ মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব মুবারক। বিছানার উপর শয়ন করলে পবিত্র কুরআন শরীফ উনার দিকে পা চলে যায়। তিনি মনে মনে তওবা ইস্তেগফার করলেন এবং চিন্তা করলেন নিশ্চয়ই বড় ধরণের বেয়াদবী হয়ে গেলো। তিনি মনে মনে অস্থির হয়ে পড়লেন। তিনি ঠিক করলেন বিছানা ঘুরিয়ে দিবেন। তাহলে মাথার পাশ পবিত্র কালামুল্লাহ শরীফ উনার দিকে থাকবে।
তিনি সাথে সাথে খাটটি ঘুরিয়ে দেন এবং ঘুমাতে যাবেন। হঠাৎ মনে হলো, আমার ঘরে পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ। অথচ আমি না তিলাওয়াত করে ঘুমাতে যাবো। আমি কি আল্লাহ পাক উনার কিতাবে যা রয়েছে তা তিলাওয়াত করবো না? এটা কিভাবে সম্ভব? আমি সারা রাত ঘুমিয়ে কাটাবো। এত বড় গাফেল আমি। আবার তিনি চিন্তা করলেন, পবিত্র কুরআন শরীফ পাশের ঘরে আপাতত রেখে আসি। সকালে পড়বো। সাথে সাথে তিনি চিন্তা করলেন যে, কতবড় বেয়াদব আমি। তিনি কয়েকবার কেঁপে উঠলেন। নিজের আরাম আয়েশের জন্য সম্মানিত কালামুল্লাহ শরীফ ঘর থেকে আমি সরিয়ে দিতে চাইছি। নাউযুবিল্লাহ! আমি কত বড় গোস্তাখ। তিনি শিশুর মতো কান্না শুরু করলেন। সেই রাতে তিনি আর ঘুমালেন না। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত এবং যিকির ফিকির করে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফে বর্ণিত لَهْوَ الْحَدِيثِ ‘লাহওয়াল হাদীছ’ হচ্ছে- “গান-বাজনা” যা সুস্পষ্টরূপে হারাম
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৪)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












