ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় বাড়ির স্টিলের দরজা খুলে বাইরে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো কাতলামারী গ্রামের শাহাবুদ্দিন মিয়ার মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫)। তারা সম্পর্কে আপন দুই বোন।
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নতুন একটি ঘর নির্মাণ করা হয়েছিল। ওই ঘরে বৈদ্যুতিক কাজের জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুতের সংযোগ নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগের তারে লিকেজ থাকায় স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় দুই বোন ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে গিয়েছিলেন। তাদের বাবা শাহাবুদ্দিনও কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)