ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭২)
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন এখানে চিন্তা এবং ফিকিরের বিষয়, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কাফির অবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা’যীম-তাকরীম করেছেন। যার ফলশ্রুতিতে সমস্ত কায়িনাত উনাকে সম্মান করেছে, ইজ্জত করেছে এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক তিনি উনাকে এই তা’যীমের কারণে, তাকরীমের কারণে ঈমান দিয়েছেন, তিনি বিশিষ্ট ছাহাবী-এর মার্যাদা লাভ করেছেন । সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তা’যীম করো, তাকরীম করো, উনার খিদমত করো। তাহলে তোমাদের কামিয়াবী রয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে অজুদ মুবারক রয়েছে সেই অজুদ মুবারকের জন্য খুশি প্রকাশ করা কত ফযীলত, উনার একটা ছিফতের জন্য খুশি প্রকাশ করলেই তার এত মর্যাদা হয়ে যায়।
কিতাবে বর্ণিত রয়েছে, মহান আল্লাহ পাক উনার নবী যিনি জলীলুল ক্বদর রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম উনার প্রতি মহান আল্লাহ পাক তিনি একবার ওহী করলেন, হে আমার নবী, আমার রসূল! আপনি এক কাজ করুন, অমুক এলাকায় একজন লোক ইন্তিকাল করেছে তার গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করুন। যেহেতু মহান আল্লাহ পাক তিনি ওহী করেছেন মহান আল্লাহ পাক উনার নবী-এর প্রতি, তিনি ওহী মুতাবিক সেখানে গেলেন।
সেখানে গিয়ে এলাকাবাসীদের কাছে সংবাদ নিলেন, খোঁজ খবর নিলেন যে, তোমাদের এলাকায় একটা লোক নাকি ইন্তিকাল করেছেন? তারা বলল যে, হ্যাঁ। ইন্তিকাল করেছে। সে লোকটা কোথায়? তার গোসল, কাফন, দাফনের ব্যবস্থা কি তোমরা নিয়েছ? তারা বলল, আমরা তার কোন ব্যবস্থা নেইনি। কারণ, লোকটা চরম ফাসিক ছিল, চরম ফাসিক। সে দুইশত বৎসর হায়াত পেয়েছিল। তার অনেক দোষ-ত্রুটি রয়েছে, যার জন্য আমরা তাকে ময়লা-আবর্জনার মধ্যে ফেলে রেখেছি। তার গোসল, কাফন, দাফনের কোন ব্যবস্থা আমরা নিচ্ছিনা।
এটা শুনে মহান আল্লাহ পাক উনার জলীলুল ক্বদর নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম বললেন, তোমরা বল কি? তোমরা তার গোসল, কাফন, দাফনের ব্যবস্থা নিচ্ছনা। অথচ স্বয়ং আল্লাহ পাত রব্বুল আলামীন তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি উনার পরিচয় দিলেন যে, তিনি হচ্ছেন এ যামানার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম। যে, আমাকে পাঠিয়েছেন তার গোসল, কাফন, দাফনের জন্য। আর তোমরা কি বলতেছ?
লোকেরা, এলাকাবাসী উনার নাম মুবারক শুনে তারা আঁতকে উঠল, যে আপনি বলেন কি? আপনি মহান আল্লাহ পাক উনার রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম! আপনি এসেছেন তার গোসল, কাফন, দাফনের জন্য অথচ আমরা তাকে পছন্দ করিনা। এটা কেমন কথা। সে একটা চরম ফাসিক ছিল। দুইশত বৎসর হায়াত পেয়েছিল, তাকে আমরা পছন্দ করতাম না।
এটা শুনে মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম, তিনি মহান আল্লাহ পাক উনার কাছে জিজ্ঞাসা করলেন, আয় বারে ইলাহী! এলাকাবাসী তাকে পছন্দ করেনা। সে দুইশত বছর হায়াত পেয়েছিল। তার অনেক গুনাহ-খতা রয়েছে? অথচ আপনি আমাকে পাঠিয়েছেন। আমি আপনার নবী ও রসূল। আমার প্রতি আপনি তাওরাত শরীফ নাযিল করেছেন। তার গোসল, কাফন, দাফনের জন্য পাঠিয়েছেন।
মহান আল্লাহ পাক তিনি তখন জানালেন, হে আমার নবী এবং রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম! এলাকাবাসী সত্য কথাই বলেছে। লোকটা দুইশত বৎসরই হায়াত পেয়েছিল। এবং মানুষ মাত্রই তো ত্রুটি রয়েছে। তারও গোনাহ-খতা ছিল।
إِنَّ الْإِنْسَانَ مُرَكَّبٌ مِّنَ الْخَطَاءِ وَالنِّسْيَانِ
“নিশ্চয়ই মানুষ ভুল-ত্রুটি যুক্ত।” তবে এই ব্যক্তি এমন একটা আমল করেছে, যে আমলের কারণে মহান আল্লাহ পাক তিনি বলেন, আমি তার জিন্দিগীর দুইশত বৎসরের সমস্ত গোনাহ-খতা মাফ করে জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ! শুধু এতটুকুই নয়, আপনার মত একজন জলীলুল ক্বদর রসূলকে যাঁর প্রতি আমি তাওরাত শরীফ নাযিল করেছি, আপনাকে পাঠিয়েছি তার গোসল, কাফন, দাফনের জন্য। সুবহানাল্লাহ।
এটা শুনে স্বয়ং মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্ সালাম বললেন, হে বারে ইলাহী! এমন কি আমল রয়েছে, যে আমল করলে দুইশত বৎসরের গোনাহ-খতা মাফ হয়ে যায়, জাহান্নামী জান্নাতী হয়ে যায়, একজন জলীলুল ক্বদর রসূল গোসল কাফন, দাফনের জন্য আদেশপ্রাপ্ত হন, এমন কি আমল রয়েছে? দয়া করে আমাকে জানিয়ে দিন বারে ইলাহী! সে আমলটা আমিও করব আমার উম্মতদেরকে করতে বলব। কারণ, এ আমলের আমার প্রয়োজন রয়েছে, যে আমলের দ্বারা এতো ফযীলত পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












