জীবনী মুবারক
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
বিলাদত শরীফ: হিজরতপূর্ব ১০ সন বিছাল শরীফ: ৯৩ হিজরী বয়স মুবারক: ১০৩ বছর
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে:
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমার মা উনার সম্মানিত আহাল হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পক্ষের আবু উমাইর নামে একজন ছোট ছেলে ছিলেন, যিনি আমার বৈপিত্রীয় ভাই। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের বাড়ীতে আসলে উনার সাথে মাঝে মধ্যে খুশি প্রকাশ করতেন। একদিন দেখলেন, আবু উমাইর মুখ ভার করে বসে আছেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, আবু উমাইর! মুখ ভার করে বসে আছেন কেন? উনার মা বললেন, তার আদরের সাথী “নুগাইর” নামে পাখীটি মারা গেছে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে খুশি প্রকাশ করে বলেন-
يا ابا عمير + ما فعل النغير
(ইয়া আবা উমাইর, মা ফাআলান নুগাইর) অর্থাৎ- হে আবু উমাইর, আপনার নুগাইরটি কি করেছে? উল্লেখ্য যে, নুগাইর লাল ঠোঁট বিশিষ্ট চড়ূই-এর মত এক প্রকার ছোট পাখী। (হায়াতুছ ছাহাবা)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা আত্মীয়তার সম্পর্কে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খালা ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ (হযরত যয়নাব বিনতে জাহাশ) আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ (হযরত ছফিয়্যাহ) আলাইহাস সালাম উনাদের নিসবতে আযীমাহ মুবারক বা শাদী মুবারকে বিভিন্ন ব্যবস্থাপনা, খাবার পরিবেশন করা ইত্যাদি কাজে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি খিদমত মুবারকের আনজাম দিয়েছিলেন। এইসব পারিবারিক বৈশিষ্ট্যের কারণে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নববী খান্দানের একজন সদস্যে পরিণত হন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে আবু হামযাহ উপনাম প্রদান করেছিলেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমি হামযাহ নামক এক প্রকার সবজি খুটতাম, তাই দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে আদর করে ডাকেন, ইয়া আবা হামযাহ! সেদিন থেকে এটাই আমার কুনিয়াত বা উপনাম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
জিহাদে অংশগ্রহণ:
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আবাসে ও প্রবাসে এমনকি জিহাদের ময়দানেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে অবস্থান করতেন। বদরের জিহাদের সময় উনার বয়স কম ছিলো বিধায় জিহাদে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি। তবে তিনি মুসলিম মুজাহিদদের পাশাপাশি জিহাদের ময়দানে উপস্থিত ছিলেন। পরের বছর উহুদের জিহাদ হয়। তখনও হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অল্প বয়স্ক ছিলেন।
হিজরী ষষ্ঠ সনে হুদায়বিয়ায় বাইয়াতুর রিদ্বওয়ানে অংশগ্রহণ করার সৌভাগ্য তিনি অর্জন করেন। তখন উনার বয়স ১৬ বছর। হিজরী সপ্তম সনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে তিনি উমরাতুল ক্বাদ্বা আদায় করেন। এ বছরই খায়বার বিজিত হয়। এই অভিযানে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে উটের পিঠে সওয়ার ছিলেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মক্কা শরীফ বিজয়, তায়েফ ও হুনায়েন অভিযানে অংশগ্রহণ করেন। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হুনায়েনের জিহাদের দিন হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হাসতে হাসতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গিয়ে বললেন, আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কি দেখেছেন, হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার হাতে তরবারি? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তরবারি দিয়ে কী করবেন? তিনি জবাব দিলেন, কেউ আমার দিকে এগিয়ে আসলে ইহা দিয়ে আমি তাকে আঘাত করবো। (হায়াতুছ ছাহাবা)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপস্থিতিতে জিহাদ সংঘটিত হয়েছে এমন অভিযানের সংখ্যা মাত্র ৯টি। যেমন: বদর, উহুদ, খন্দক, বনু কুরায়জা, বনু মুস্তালিক, খায়বার, ফতেহ মক্কা, হুনাইন ও তাবুক। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই সব কয়টি জিহাদেই উপস্থিত ছিলেন। এক ব্যক্তি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছেলে হযরত মুসা রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করেছিলো, আপনার সম্মানিত পিতা কতটি জিহাদে অংশগ্রহণ করেছিলেন? তিনি জবাব দিয়েছিলেন, ৮টি জিহাদে। সম্ভবত: বদরের জিহাদটি বাদ দিয়েছিলেন। তার কারণ এই হতে পারে যে, সে সময় জিহাদে যাওয়ার যে বয়স নির্ধারণ করা হয়েছিলো, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সে বয়স অপেক্ষা ছোট ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ বা দীদার মুবারকে তাশরীফ মুবারক নেয়ার পর ইয়ামামার জিহাদে তিনি অংশগ্রহণ করেন বলে জানা যায়। (হায়াতুছ ছাহাবা)
তিনি পরবর্তীতে যখন বছরায় বসবাস করতে থাকেন, সেখানে বিভিন্ন অভিযানেও অংশগ্রহণ করেন।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












