ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭৪)
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
যে, বুখারী শরীফ, মুসলিম শরীফ-এ বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : غُفِرَ لاِمْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ فَنَزَعَتْ خُفَّهَا فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا فَنَزَعَتْ لَهُ مِنَ الْمَاءِ فَغُفِرَ لَهَا بِذَلِكَ
হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এক খারাপ মহিলা দেহ ব্যবসায়িনী অর্থাৎ ঐ মহিলা যে দেহ ব্যবসা করতো, সেই মহিলাকে মহান আল্লাহ পাক তিনি জান্নাত ওয়াজিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! কেন? আরব দেশের মরুভূমি রয়েছে। ফাঁকে ফাঁকে সেখানে মরুদ্যান ও বাগানও রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে। সেই মহিলা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলো, সে হঠাৎ হেঁটে যেতে যেতে এক মরুদ্যান পড়লো, বাগান পড়লো সেখানে। একটা কূপের পাড় দিয়ে সে যাচ্ছিলো।
সে দেখতে পেলো, সেই কূপের পাড়ে একটা কুকুর, পানির পিপাসায় কাতরাচ্ছে। মনে হচ্ছে, কুকুরটি এখনই মারা যাবে। তার জ্বিভ বের হয়ে গেছে। সে এমনভাবে কাতরাচ্ছিলো জ্বিভ বের করে। পানির পিপাসায় মনে হচ্ছে সে এখনই মারা যাবে। মহিলা ব্যাপারটা বুঝতে পারলো এবং তারও কিছু পানি পান করার প্রয়োজন ছিলো। এটা দেখে, সে মনে মনে চিন্তা করলো, কুকুরটাকে পানি পান করাতে পারলে হয়তো সে বেঁচে যাবে। তখন সে কূপের কাছে গিয়ে দেখলো, পানি অনেক নিচে। এত নিচে পানি, সে কি করে তুলবে। আরব দেশের মহিলারা সাধারণতঃ সেলোয়ার, কামীছ, ওড়না এবং চামড়ার মোজা ব্যবহার করে থাকেন। সেই মহিলার পরিধানে এগুলো ছিলো। সেই মহিলা কী করলো?
فَنَزَعَتْ خُفَّهَا
“সে তার মোজাটা খুলে নিলো।”
সে মনে মনে চিন্তা করলো, এখনতো এখানে বালতি পাওয়া যাবে না, ডোল পাওয়া যাবে না, যেটা দিয়ে পানি তোলা হয় সেটা পাওয়া যাবে না।তাহলে কী করা যেতে পারে? মোজাটা খুলে নিয়ে
فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا
“তার ওড়না দিয়ে মোজাটাকে বেঁধে মোজাকে বালতি বানালো, ওড়নাটাকে সে রশি বানালো”, কূপের মধ্যে ফেলে সে পানি তুললো। সেও পান করলো, কুকুরটাকে সে পানি পান করালো। কুকুরটা পানি পান করে তার জান সে ফিরে পেলো। কিছুদূর যেয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু বলে কুকুরটা চলে গেলো। কুকুরটা মহিলার জন্য এই দোয়া করেছিলো, হে বারে ইলাহী! এই মহিলা আমার জানকে বাঁচিয়েছে, আমার কষ্ট দুর করে দিয়েছে, শান্তি দিয়েছে, ইতমিনান দিয়েছে। আপনি তাকে শান্তি দান করুন ইহকাল এবং পরকালে। যার ফলশ্রুতিতে দেখা যায়, সেই খারাপ মহিলা সরাসরি নাজাত ও জান্নাত লাভ করে। সুবহানাল্লাহ।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মি’রাজ শরীফ-এ গিয়েছিলেন তখন দেখতে পেলেন, ঐ মহিলা সে জান্নাতে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ! তাকে জান্নাতে বিচরণ করতে দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, এ মহিলা কি করে জান্নাতে আসলো?
মহান আল্লাহ পাক উনার তরফ থেকে জানানো হলো, সে তো খারাপ মহিলা ছিলো। একটা কুকুরের কারণে তাকে জান্নাত দেয়া হয়েছে। একটা কুকুরকে সে পানি পান করিয়েছিলো। পানি পান করে কুকুরটা ইতমিনান হয়েছিলো, খুশি হয়েছিলো, তার জন্য দোয়া করেছিলো। যার ফলশ্রুতিতে মহান আল্লাহ পাক তিনি সেই মহিলাকে তওবা করার সুযোগ দিলেন এবং সে তওবা করে ঈমানের সহিত মৃত্যুবরণ করলো এবং সাথে সাথে মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ!
এখন চিন্তা-ফিকিরের বিষয়, একটা কুকুরকে তা’যীম-তাকরীম করার কারণে অর্থাৎ তাকে পানি পান করানোর কারণে তার পিপাসা দুর করার কারণে যদি এতো খারাপ একজন মহিলা যার থেকে খারাপ আর হতে পারে না, মহান আল্লাহ পাক উনার যমীনে তার থেকে আর খারাপ হতে পারে না। এই খারাপ মহিলা সে জান্নাত পেয়ে গেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফে বর্ণিত لَهْوَ الْحَدِيثِ ‘লাহওয়াল হাদীছ’ হচ্ছে- “গান-বাজনা” যা সুস্পষ্টরূপে হারাম
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত দুইটি ঘটনা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৪)
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












