সানার পর হোদেইদাহতে সৌদির হামলায় নিহত ২, আরও ভয়াবহ অভিযানের হুঁশিয়ারি
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার পর হোদেইদাহ প্রদেশের রাস ইসা এলাকায় বিমান হামলা চালিয়ে সৌদি আরব। আল জাজিরাকে ইয়েমেনের কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হুতি নিয়ন্ত্রিত এসব অঞ্চলে গুরুত্বপূর্ণ বন্দর ও তেল অবকাঠামো রয়েছে।
গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হোদেইদাহর কাছে রাস ইসায় একটি তেল কোম্পানিতে সৌদি আরবের বোমাবর্ষণে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, হতাহত ব্যক্তিরা বেসামরিক নাগরিক। তবে সৌদির পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টায় হুতির অগ্রসর হওয়ার মধ্যে গত দুই দিনে তাইজের পশ্চিমাঞ্চলে লড়াই বেড়েছে বলে জানিয়েছেন আল জাজিরার ইয়েমেন ব্যুরোপ্রধান। তিনি জানান, তাইজের গ্রামীণ এলাকার কয়েকটি গ্রাম ও উঁচু ভূমিতে অগ্রগতি অর্জন করেছে হুতি। এতে সরকারি বাহিনীর ওপর মাঠপর্যায়ে চাপ তৈরি হয়েছে। এর জবাবে সরকারি বাহিনী সতর্কভাবে অগ্রসর হয়েছে এবং দক্ষিণ মারিবে কিছু এলাকায় আংশিক অগ্রগতি অর্জন করেছে।
এর কয়েক দিন আগে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছিল, সৌদি আরবের সমর্থনে চালানো দ্রুত পাল্টা অভিযানে তারা তাইজ প্রদেশের মোখা ও ধুবাব এবং বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট দখল করেছে।
২৪ ঘণ্টায় ১ হাজার ২০০ হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি
ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হুতির বিরুদ্ধে ২ হাজার ২০০টি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আল-নুজাইলির দাবি, এসব হামলায় প্রায় ১ হাজার ২০০ হুতি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
একই সময়ে বিভিন্ন রণাঙ্গনে ৪৪০টির বেশি সামরিক যান ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। তিনি আরও বলেন, তাইজে হুতির সামরিক বহর ও অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছে।
হুতিকে ‘পরিণতি’ ভোগের হুঁশিয়ারি সৌদি মন্ত্রিসভার
সৌদি আরবের বিরুদ্ধে বারবার হামলার কারণে ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির মন্ত্রিসভা। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের বরাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা এবং নৌ চলাচলের জন্য হুমকি কোনোভাবেই সহ্য করবে না সৌদি আরব বলে জানিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া হুতি তৈরি করা হুমকি ‘নিষ্ক্রিয়’ করতে ইয়েমেনের সরকারি বাহিনীর প্রচেষ্টারও প্রশংসা করেছে সৌদি মন্ত্রিসভা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












