একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। একই দিনে ওই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে সব সংগঠনের পূর্বঘোষিত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ অধ্যাপক ইসরাফীলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পূর্বঘোষিত কোনো আনুষ্ঠানিক কার্যক্রম আয়োজন করা যাবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।
ছাত্রশিবিরের নেতাদের দাবি, তাদের পূর্বনির্ধারিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একই দিনে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদল।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে এ কর্মসূচি নেয়া হয়েছে। অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে এক মাস আগেই কলেজ প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর লিখিত অনুমোদনও দেয়া হয়। অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর থেকেই অনুষ্ঠানের প্রচারণা শুরু করা হয়।
আল-আমিনের দাবি, তাদের অনুষ্ঠানের প্রচার শুরুর চার ঘণ্টা পর ছাত্রদল টুর্নামেন্ট আয়োজনের ব্যানার তৈরি করে। তবে এ কর্মসূচির জন্য ছাত্রদল লিখিত অনুমোদন নেয়নি। কলেজ প্রশাসন দুই সংগঠনকেই অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এখনও পূর্বনির্ধারিত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছেন।
অন্যদিকে, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যে কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। দল গঠনসহ প্রস্তুতির প্রায় সব কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত খেলা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।
তবে এ কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া হয়নি বলে জানান তিনি। আরাফাত ইসলাম ইফতি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটি তাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদল ও জেলা বিএনপির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসরাফীল বলেন, ‘সবাইকে জানিয়ে দেয়া হয়েছে, ১৪ ও ১৫ অক্টোবর কোনও সংগঠনই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।’
এ দিকে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, একই মাঠে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি ঘিরে উত্তেজনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কলেজ কর্তৃপক্ষ উভয় সংগঠনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে কোনো সংগঠনই ওই দিন ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।
ওসি আরও বলেন, এ বিষয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং একই দিনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান না করার জন্য তাদের বলা হয়েছে। এ ছাড়া যেকোনও পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নেপালে বন্যায় আটকা ৯ বাংলাদেশি, ফুরিয়ে আসছে খাবার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উপসাগরীয় সংকট দীর্ঘ হলে যে দুই দিক থেকে চাপে পড়বে বাংলাদেশ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবের তিন স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সানায় বিস্ফোরণের শব্দ, সৌদি আরবকে ‘কঠোর’ জবাবের হুমকি হুতিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












