সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকে পালিয়েছে ৪০ লাখ মানুষ -জাতিসংঘ
সুদানে ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার সংস্থাটি এ সংখ্যাকে ‘ধ্বংসাত্মক মাইলফলক’ বলে অভিহিত করেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকলে মানুষের দেশত্যাগ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হবে।
সুদানের নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস ২০২৩ সালের এপ্রিল থেকে ক্ষমতার লড়াইয়ে গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি হয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বাইউন বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪০ লাখ মানুষ সুদান থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। এর মধ্যে মিশরে পালিয়েছে ১৫ লাখ। ১১ লাখের বেশি দক্ষিণ সুদানে গেছেন, তাদের মধ্যে ৮ লাখ প্রত্যাবর্তনকারী, যারা নিজেরাও সুদানে শরণার্থী ছিলেন।
এ যুদ্ধ এখন তৃতীয় বছরে গড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষতিকর বাস্তুচ্যুতি সংকটের ক্ষেত্রে এটি একটি ধ্বংসাত্মক মাইলফলক।
সে বলেছে, যদি এ সংঘাত অব্যাহত থাকে, তাহলে আরও হাজার হাজার মানুষ পালিয়ে যেতে থাকবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।