কলকাতার গরু-ছাগলের হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পশ্চিমবঙ্গের পার্ক সার্কাসের ১ নম্বর, রাইফেল রেঞ্জ রোডে ‘আল্লাহ ভরসা’ পশু হাট। কলকাতার এই কুরবানির পশুর হাটে মূলত দেশি গরুর চাহিদাই বেশী। গত মঙ্গলবার থেকে একের পর এক পশুবাহী ট্রাক-পিকআপ আসে এই হাটে। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় ইতিমধ্যে জমে উঠেছে পশুর হাটটি।
স্থানীয় তপশিয়ার বাসিন্দা মুহম্মদ শামীম জানান, আমার বাজেট ৩০ হাজার রুপির মধ্যে। প্রতিবছরই আসি কারণ এই হাটে গরুগুলি খুবই ন্যায্য দামে পাওয়া যায়। কারণ আমাদের মত নিম্নবিত্তদের অল্প করে পয়সা জমিয়ে কুরবানির সময় পশু কিনতে হয়।
গত প্রায় ১৫ বছর ধরে কলকাতায় এই গরুর হাট বসে আসছে। রাইফেল রেঞ্জ রোড বয়েজ ক্লাব এন্ড ঈদগাহ কমিটির আয়োজনে এই পশু হাট বসে আসছে।
গরুর হাট কমিটির সম্পাদক শেখ সিকান্দার জানান, গত ২০ মে থেকে এই হাট শুরু হয়েছে। তপসিয়া, পদ্মপুকুর, হাওড়াসহ আশপাশের এলাকা থেকে গ্রাহক ক্রেতারা এই হাটে আসছেন। এই হাটে প্রায় পাঁচ শতাধিক গরু রয়েছে। প্রতিদিনই বিক্রি হচ্ছে, আবার নতুন গরু আসছে।
এই গরুর হাটের পাশাপাশি কলকাতার জাকারিয়া স্ট্রিটে অবস্থিত নাখোদা মসজিদের পাশের পশু হাটে বিক্রি হচ্ছে ছাগল ও দুম্বা। কলকাতার আশেপাশের জেলাগুলি থেকে যেমন ছাগল ব্যবসায়ীরা এসেছেন, তেমনি অন্য রাজ্য থেকেও বেশ কিছু ব্যবসায়ীকে পশু নিয়ে আসতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)