পরিকল্পিত ভাবে গাজায় কৃষিখাত ধ্বংস করছে সন্ত্রাসী ইসরায়েল - গাজার ঘরবাড়ি-রাস্তায় এখন লাখ লাখ টন বর্জ্য
গাজার কৃষি ও পরিবেশ ধ্বংস নিয়ে একটি নতুন ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এতে বলা হয়েছে, গাজার উর্বর জমিগুলো পরিকল্পিতভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। এ কারণে খাদ্য উৎপাদন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ মাসে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, গাজার ৭৫ শতাংশ মানুষের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে রয়েছে। একসময় গাজা নিজের চাহিদার ৬০ শতাংশ খাদ্য নিজেই উৎপাদন করত। কিন্তু সেই কৃষি খাত এখন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ লাখ ২ হাজার ডুনাম (প্রায় ২৫ হাজার একর) কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাফাহ ও খান ইউনিস এলাকার অসংখ্য সেচকূপ বোমা মেরে ধ্বংস করা হয়েছে। আগুন লাগিয়ে অনেক জমিকে বিষাক্ত ও চাষের অযোগ্য করে তোলা হয়েছে। ট্যাংক দিয়ে চাষযোগ্য মাটির উপরের স্তর চ্যাপ্টা করে দেওয়া হয়েছে। যাতে সেচব্যবস্থা ও ফসল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে ইসরায়েলি অবরোধে ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে গাজায়। শহরের রাস্তাজুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টন বর্জ্য জমে আছে। যেগুলো থেকে বড় ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা বেড়েছে। গাজার পৌরসভা জানিয়েছে, তাদের কর্মীরা দিনরাত চেষ্টা করেও শুধু প্রধান সড়কগুলোই পরিষ্কার রাখতে পারছে। তাও খুব সীমিতভাবে। কারণ, পর্যাপ্ত গাড়ি, তেল, এমনকি যন্ত্রপাতির যে কোনো খুচরা যন্ত্রাংশও নেই তাদের কাছে।
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, গাজার প্রধান বর্জ্য ফেলার জায়গা জাহর আল-দিক এলাকায় ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি সেনারা। পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না বলেছেন, শহরটা আবর্জনায় ডুবে যাচ্ছে। রাস্তায় প্রায় ১ লাখ ৭৫ হাজার টন বর্জ্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না।
যার জেরে বেড়েই চলেছে প্রাণঘাতী রোগ, তীব্র দুর্গন্ধ এবং চরম মানবিক সংকট। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থাটুকুও অবশিষ্ট নেই। বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, আশ্রয়কেন্দ্র, এমনকি বাসস্থানগুলোও এখন একেকটা জীবাণু খনিতে পরিণত হয়েছে। ফলে শিশুদের গায়ে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, চর্মরোগ ছড়িয়ে পড়ছে দ্রুত। এ নীরব সংকট এখন যুদ্ধের সমান ভয়ংকর হয়ে উঠেছে।
দখলদার ইসরায়েলের অবরোধের কারণে শুধু বর্জ্য নয়, যুদ্ধের ধ্বংসাবশেষও গাজার আরেকটি বড় সমস্যা। গত কয়েক মাসের হামলায় গাজায় প্রায় ১ কোটি ৫০ লাখ টন ধ্বংসস্তূপ জমে গেছে। এগুলো সরাতে দরকার ভারী যন্ত্রপাতি। কিন্তু সেসব ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। পৌরসভা আন্তর্জাতিক সহায়তা চেয়েছে, যাতে অন্তত বর্জ্য পরিষ্কারের যন্ত্রপাতি ও গাড়ি ঢুকতে দেওয়া হয়।
সেন্টার ফর পলিটিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর প্রতিবেদনটি বলছে, এ ক্ষতিগুলো কেবল যুদ্ধের ‘দুর্ঘটনা’ নয়, এটি জীবনধারণের সক্ষমতা মুছে ফেলার একটি পরিকল্পিত প্রয়াস।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।