সুদানে গৃহযুদ্ধ তৃতীয় বছরে, তীব্র মানবিক সংকট
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মধ্যে গৃহযুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। এতে বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে দেশটিতে। ধারণা করা হচ্ছে, যুদ্ধে মৃতের সংখ্যা কয়েক হাজার। আর ক্ষুধা ও রোগে আরও কয়েক হাজার মানুষ মারা গেছে।
দেশটির রাজধানী খার্তুম থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আধাসামরিক বাহিনী দারফুরের পশ্চিমাঞ্চলের বৃহত্তাংশ নিয়ন্ত্রণ করছে। এছাড়া উত্তর দারফুরের রাজধানী নিকটবর্তী অঞ্চল এল-ফাশার ছাড়া প্রায় সব এলাকায় আধাসামরিক বাহিনী তাদের অবস্থান শক্ত করছে। সশস্ত্র বাহিনী উত্তর কর্দোফানে কৌশলগত কিছু শহর দখল করেছে, যা সশস্ত্র বাহিনীকে মধ্য রাজধানীতে এগোতে বাধা দিচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহে এল-ফাশারে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দক্ষিণে আধাসামরিক বাহিনী দক্ষিণ কর্দোফান নিয়ন্ত্রণ করছে। সশস্ত্র বাহিনী উত্তরের এল-ওবাইদে অবস্থান ধরে রেখেছে।
দারফুরে এল-ফাশার ও নিকটবর্তী শিবিরগুলোতে ২ লাখ ৬০ হাজার বেসামরিক ব্যক্তি অবরুদ্ধ আছে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার শিশু।
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, দেশটির প্রায় অর্ধেক মানুষ তীব্র খাদ্য ঘাটতির মুখোমুখি। যার মধ্যে ৬ লাখ ৩৭ হাজার মানুষ ক্ষুধার্ত। দেশটিতে কলেরা, ম্যালেরিয়া ও টাইফয়েডের প্রাদুর্ভাবও বেড়েছে।
জাতিসংঘ মহাসচিব পক্ষগুলিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কারণ এই সংস্থাগুলি সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনীকে অর্থায়নে অভিযোগ রয়েছে। মিশর, সৌদি আরব, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র তিন মাসের মানবিক যুদ্ধবিরতি এবং পরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন চুক্তি কার্যকর হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদীদের নিরাপত্তায় ৩ বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ইংল্যান্ড
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন ‘আলটিমেটাম’ অগ্রাহ্য, পাল্টাপাল্টি হামলায় ‘বন্ধ’ হরমুজ প্রণালি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধের আদেশ স্থগিত করলো সুপ্রিম কোর্ট
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নেপথ্যে কী?
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
- ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি-বাড়ি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুসলিম নারী বিচারক
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩ শতাধিক সশস্ত্র ডাকাত ও অপহরণকারী নিহত
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তির নকশা’ সরাতে মেটাকে ইইউর কড়া নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা দমকল বাহিনীর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)