এবার সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়ালো তুরস্ক
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইতালি ও স্পেনের পর এবার গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়ালো তুরস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে বহরে থাকা এক মানবাধিকার কর্মী। তুরস্কের দুটি সামরিক জাহাজ দেখা যায় সেখানে।
এর আগে, সুমুদ ফ্লোটিলার ওপর উড়তে থাকা তিনটি ড্রোন শনাক্ত করেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট। গত তিনদিন ধরে নৌবহরের ওপর উড়তে দেখা যাচ্ছে ড্রোনগুলোকে। তুরস্কের চোরলু বিমানঘাটি থেকে আগত এগুলো। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আঙ্কারা।
উল্লেখ্য, গত জুন মাসে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ১১ জন সঙ্গীসহ ‘মেডলিন’ নামের একটি জাহাজে চড়ে গাজার উদ্দেশ্যে নৌ যাত্রা শুরু করে। পরে ইসরায়েলি বাহিনী ওই জাহাজকে গাজা উপকূলের কাছাকাছি আটক করে এবং জাহাজে থাকা প্রত্যেককে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
পরবর্তীতে, আগস্ট মাসে আবারও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহর নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয় একটি দল। পথে একাধিকবার হামলার শিকার হয়েছে, এমন অভিযোগ করে তারা। এর পরিপ্রেক্ষিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ও ইতালি। এখন পাশে দাঁড়ালো তুরস্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্প যেভাবে পৃথিবী পাল্টে দিতে পারে
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজা ‘পুনর্গঠনের’ নামে দখলদারিত্বের দায়িত্বে বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ শহীদ ৫
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় শিশুসহ শহীদ ৫ জন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবার যুদ্ধ হলে শত্রুর সব সম্পদ চূর্ণবিচূর্ণ করার হুঁশিয়ারি আইআরজিসি-র
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় গৃহকর্মী সুরক্ষা আইন পাস: পেনশন, ছুটিসহ যেসব সুবিধা পাবেন তারা
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগতে পারে ৪ বছর
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানে যুদ্ধবিমান বিক্রি বন্ধ হলেও লিবিয়ায় ৫ কার্গো অস্ত্র পাঠাল পাকিস্তান
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ইউরোপের বিমান কোম্পানী
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)