সুদানের সাথে চূড়ান্ত পর্যায়ে পাকিস্তানের অস্ত্র বিক্রির চুক্তি
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের সঙ্গে অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির জন্য ১৫০ কোটি ডলারের একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনী সাবেক এক শীর্ষ কর্মকর্তাসহ তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে লড়াইরত সুদানের সেনাবাহিনীর জন্য একটি বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এই চুক্তির বিষয়ে কোন মন্তব্য দেয়নি।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে সুদান। এতে অনেক বিদেশি শক্তিও জড়িয়ে পড়েছে। সুদান লোহিত সাগরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ এবং স্বর্ণের বড় উৎপাদক। সংঘাতের কারণে দেশটি ভেঙে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে রয়েছে ১০টি কারাকোরাম-৮ হালকা যুদ্ধবিমান, নজরদারি ও কামিকাজে হামলার জন্য ২০০টিরও বেশি ড্রোন এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কারাকোরাম-৮ ছাড়াও এতে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান থাকতে পারে। এছাড়া চীন ও পাকিস্তানের তৈরি করা জেএফ-১৭ যুদ্ধবিমানও থাকতে পারে।
পাকিস্তান থেকে পাওয়া এই সহায়তা, বিশেষ করে ড্রোন ও যুদ্ধবিমান, সুদানের সেনাবাহিনীর জন্য আবারও আকাশপথে নিয়ন্ত্রণ পেতে সহায়ক হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)