যুক্তরাষ্ট্র যেকোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবেই -ট্রাম্প
আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প বলেছে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং কোনো না কোনোভাবে তা অর্জন করবেই।
তেল শিল্পের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার খরচ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছে, ‘আমি এখন গ্রিনল্যান্ডের জন্য অর্থের কথা বলছি না। পরে সে বিষয়ে কথা বলতে পারি। তবে আপাতত আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু করতে যাচ্ছি-তারা রাজি থাক বা না থাক। কারণ আমরা যদি কিছু না করি, তাহলে রাশিয়া বা চীন সেখানে প্রভাব বিস্তার করবে। আর আমরা রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে চাই না।’
সে আরও বলেছে, ‘আমি বিষয়টি সহজ উপায়ে মীমাংসা করতে চাই। কিন্তু সহজভাবে না হলে কঠিন পথেও যেতে হবে।’
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চান কেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছে, ‘কারণ আমরা যদি মালিক হই, তাহলে আমরা সেটাকে রক্ষা করি। ইজারা নেওয়া জায়গাকে একইভাবে রক্ষা করা যায় না। আপনাকে মালিক হতে হবে।’
এর আগেও ট্রাম্প একাধিকবার বলেছে, গ্রিনল্যান্ডের যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া উচিত। ২০২৫ সালের মে মাসে এক সাক্ষাৎকারে সে বিষয়টি সমাধানে শক্তি প্রয়োগের আশঙ্কাও নাকচ করেনি।
ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: তাস।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।