বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

সুদানের এল ফাশারে যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করছে আইসিসি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, সকাল ৭:০৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৩

আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, তারা পশ্চিম সুদানের এল ফাশার শহরে গণহত্যা, সম্ভ্রমহরণ ও অন্যান্য নৃশংসতার প্রতিবেদন সম্পর্কিত তথ্যপ্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণের জন্য কাজ শুরু করেছে। আরএসএফের বর্বর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছে আইসিসি। খবর মিডল ইস্ট মনিটরের।
হত্যাযজ্ঞ, সম্ভ্রমহরণ আর নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আরএসএফ।
স্থানীয় সময় গত সোমবার সুদানের উত্তর করদোফানে গোষ্ঠীটির ড্রোন হামলায় প্রাণ হারান ৪০ বেসামরিক নাগরিক। এর ফলে গত এক সপ্তাহে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদিকে আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে আরব আমিরাতের পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে।
গত মাসের শেষের দিকে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার শহর দখলের মধ্যদিয়ে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। এর মধ্যদিয়ে দেশটির প্রায় এক চতুর্থাংশের উপর নিয়ন্ত্রণ নিয়েছে আরএসএফ।
জাতিসংঘের মানবাধিকার দফতরের তথ্যমতে, শহর দখলে নিতে বহু বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বাদ যাচ্ছে না ত্রাণকর্মীরাও। অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কোরদোফান অঞ্চল থেকে অন্তত ৩৮ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
হত্যার পাশাপাশি নারীদের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সুদানের আধা-সামরিক বাহিনী বলছে, তাদের বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে তথ্য ছড়াচ্ছে গণমাধ্যম।
এদিকে আরএসএফ-কে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বলা হচ্ছে, আমিরাতের মদদেই আধা-সামরিক বাহিনীটি দারফুর শহরকে ধ্বংসে পরিণত করেছে।
এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশটির বিরুদ্ধে বয়কটের ডাক দেয়া হয়েছে।
সুদানের দারফুর অঞ্চলে আরএসএফের বর্বর হামলা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। গত সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে দেশটিতে চলমান সংঘাতে নিহত ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও দুঃখ করেছে আইসিসির প্রসিকিউটর অফিস।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ ২ ঘণ্টা আগে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ ২ ঘণ্টা আগে ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়… ২ ঘণ্টা আগে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ২ ঘণ্টা আগে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড ১৭ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৭ ঘণ্টা আগে রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম… ১ দিন আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের ১ দিন আগে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা ১ দিন আগে গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়… ১ দিন আগে ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ১ দিন আগে ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার! ১ দিন আগে