বিজয়ী ভাষণে মামদানি:
মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই, নিউইয়র্ক হবে আলোকিত, ট্রাম্পকে চার শব্দ
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নিউইয়র্কে মেয়র নির্বাচিত জোহরান মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। জয়ের পর তিনি বলেছেন, নিউইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়াই করবো, কারণ আমরা তোমরাই। ভবিষ্যত আমাদের হাতে। বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক ‘ডাইনেস্টি’কে পতন ঘটিয়েছি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
৩০ মিনিটের কম সময়ের বক্তব্যে মামদানি সরাসরি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, ‘ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে- ‘টার্ন দ্য ভলিউম আপ’। অর্থাৎ কণ্ঠস্বর বাড়াও। আমাদের কাউকে আঘাত করতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। যদি কেউ একটি জাতিকে দেখাতে পারে যে ট্রাম্প দ্বারা কিভাবে প্রতারিত হওয়া যায় এবং তাকে পরাজিত করা যায়, তবে তা হলো সেই শহর যা তাকে গড়ে তুলেছে। আমি সেই দুর্নীতির সংস্কৃতির অবসান ঘটাবো যা বিলিয়নেয়ারদের, যেমন ট্রাম্পকে, কর ফাঁকি দিতে এবং কর সুবিধা কাজে লাগাতে সক্ষম করেছে।’
নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা একটি পরিবর্তনের ম্যান্ডেট, একটি নতুন ধরনের রাজনীতির ম্যান্ডেট এবং একটি শহরের ম্যান্ডেট দিয়েছেন, যা আমরা বাঁচাতে পারি।
এসময় তিনি পুনরায় তার সর্বজনীন শিশু যতœ এবং বাড়ি ভাড়া কমানো প্রতিশ্রুতিগুলো উল্লেখ করেন।’ সমর্থকদের বলেন, ‘এই অন্ধকার মুহূর্তে নিউইয়র্ক হবে আলো।’ তিনি প্রতিশ্রুতি দেন সব নিউইয়র্কবাসীর পাশে থাকবেন, এমনকি যারা তাকে ভোট দেয়নি তারাও।
বক্তব্যে তিনি তার মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে গ্রহণ করেন এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ‘আমার মা ও বাবার প্রতি, আমি তোমাদের ছেলে হতে পেরে গর্বিত। আমি তরুণ এবং মুসলিম। মুসলিম হওয়ার জন্য আমি ক্ষমা চাইতে রাজি নই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রাম্পের ৩৯ দেশের অভিবাসনবিরোধী নীতি বাতিল করল মার্কিন আদালত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র থেকে ১৯৮ কোটি ডলারের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কিনছে কুয়েত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশ স্টেশনে ছিদ্র, চলছে মেরামতের কাজ
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“লেবাননে ইসরায়েলের অবস্থান সংকটপূর্ণ”
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের হাতে ধ্বংস হওয়ার পূর্বমুহুর্তে দখলদারদের যুদ্ধযান।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিউবার প্রেসিডেন্টের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের মাঝেই আজারবাইজানে ইসরায়েলের গোপন অভিযান
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












