সিরিয়ায় বড় ধরনের হামলা যুক্তরাষ্ট্রের
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় আইএসআইএস-এর ডজনখানেক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানায়, তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আইএসআইএস সন্দেহভাজনদের লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছিলো, যেখানে প্রায়ই সিরিয়ার নিরাপত্তা বাহিনীরাও অংশ নিয়েছে।
গত সপ্তাহে সিরিয়ায় সন্দেহভাজন আইএসআইএস হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পর ট্রাম্প প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলো।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছে, হামলাগুলোতে আইএসআইএস যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্রভা-ার লক্ষ্য করা হয়েছে এবং এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন হকআই স্ট্রাইক।
সে বলেছে, এটি কোনো যুদ্ধের সূচনা নয়-এটি প্রতিশোধের ঘোষণা। আজ আমরা আমাদের শত্রুদের শিকার করেছি এবং হত্যা করেছি এবং আমরা এটি চালিয়ে যাবো।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, সিরিয়ার সরকার এই হামলাগুলো পুরোপুরি সমর্থন করেছে এবং যুক্তরাষ্ট্র খুবই কঠোর প্রতিশোধ নিচ্ছে।
একজন মার্কিন কর্মকর্তা জানায়, মধ্য সিরিয়াজুড়ে ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। এতে এফ-১৫ ও এ-১০ যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার এবং হিমার্স রকেট সিস্টেম ব্যবহার করা হয়। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়ায় ইউরোপকে জবাবদিহির আওতায় আনতে হবে’
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে দখলদার ইসরাইলের ‘ফসফরাস’ হামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)