সৌদি আরবে বিরল তুষারপাত
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মরুভূমি আর তপ্ত বালুকার দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে ঘটেছে এক বিরল প্রাকৃতিক ঘটনা- তুষারপাত। সৌদি আরব ও আরব আমিরাত সীমান্তবর্তী মরুভূমি অঞ্চলে বরফে ঢেকে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
সামাজিক মাধ্যম এক্সে ভাইরাল হওয়া প্রামাণ্যচিত্রে দেখা যায়, বিস্তীর্ণ মরুভূমি সাদা বরফে ঢাকা। ধূসর আকাশের নিচে বরফে মোড়া পথ ধরে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি। কোথাও কোথাও বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা উটও চোখে পড়েছে-যা মরুভূমির চেনা রূপের সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর থেকে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তর-পশ্চিম সৌদি আরবের কিছু এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে তুষারপাত শুরু হয়।
এই বিরল আবহাওয়ার দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলসহ ট্রুজিনা উচ্চভূমি ও জাবাল আল লজ এলাকায় তুষারপাতের খবর পাওয়া গেছে। কিছু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলেও জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)