সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল জুমুয়াবার রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন? জনগণ তা জানতে চায়। আপনি জনগণের ভোট ডাকাতি করেছেন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না।
তিনি আরও বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন-বিএনপি নেতারা না কী দেশ ছেড়ে যাচ্ছেন।
আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবইতো ক্ষমতাসীরা দখল করেছে। বিদেশে তো তারা (সরকার) যাচ্ছেন, তাদের আত্মীয়-স্বজনরা যাচ্ছে, যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ব্যাংক ও মানুষে সম্পদ লুট করেছেন, তারা বিদেশে যাচ্ছেন। লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।