গুরুত্বপূর্ণ মুহূর্তে সিসিটিভি অনেক সময় কাজ করে না -রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অনেক প্রতিষ্ঠানে যেসব সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তা অনেক সময় কাজ করে না। অনেক ক্ষেত্রে মূল্যবান সময়ে সিসিটিভি ঠিকমতো কাজ করে না।
গতকাল জুমুয়াবার (৩ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জ জেলার তিনটি উপজেলার প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এসব কথা বলেছেন। উপজেলার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম মতবিনিময় সভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় বেলকুচি থানার ভেতরে যে হামলা হয়েছে, সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলেই তো সবকিছু জানা যাবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার রাশেদা সুলতানা বলেন, অনেক প্রতিষ্ঠানে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো থাকে তা কাজ করে না। গুরুত্বপূর্ণ সময়ে অনেক সময় সিসিটিভি ঠিকমতো কাজ করে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।