যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে দেশটির ৪১ ভাগ ভোটার
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন মোট ভোটারের সম্ভাব্য ৪১ শতাংশ বিশ্বাস করে, আগামী পাঁচ বছরের মধ্যে গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে ১৬ শতাংশ বলেছে, দ্রশ্যকল্প ‘খুবই সম্ভবত’ এমনই। রাসমুসেন রিপোর্টস প্রকাশিত একটি মতামত জরিপে এ তথ্য উঠে আসে। খবর বাসসের।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা করেছে এমন ১১০০ জনেরও বেশি উত্তরদাতার মধ্যে ২১ থেকে ২৩ এপ্রিল এ জরিপটি চালানো হয়েছিল। তাদের মধ্যেই আবার ৪৯ শতাংশ উত্তরদাতা মনে করে না যে আগামী পাঁচ বছরে আরেকটি গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে। বাকি ১০ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নয়।
জরিপে আরও দেখা গেছে, ৩৭ শতাংশ ভোটার বিশ্বাস করে, বর্তমান প্রেসিডেন্ট বাইডেন পুনরায় নির্বাচিত হলে আরেকটি গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে ২৫ শতাংশ মনে করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রিপাবলিকান মনোনয়নে জয়ী হয়েছে ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের জন্য বাইডেন ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।