সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ
ঝিনাইদহ সংবাদদাতা:
আত্মবিশ্বাস আর পরিশ্রমে নিজের দেশেই স্বচ্ছলতার শীর্ষে পৌঁছার দৃষ্টান্ত তৈরি করেছেন বিদেশ ফেরত ঝিনাইদহের মাজেদুল ইসলাম।
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের মাজেদুল ইসলাম মালয়েশিয়া গিয়েছিলেন ভাগ্য ফেরাতে। প্রবাসে ভালো বেতনের চাকরিও করতেন। প্রবাসের নিঃসঙ্গ সময়গুলোতেই তিনি দেশে ফিরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। দুই বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে বিভিন্ন উদ্যোক্তা ও খামারিদের পরামর্শ নেন এবং হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করেন। অন্যের জমি লিজ নিয়ে তিনি হাঁসের খামার
মাজেদুল বলেন, গত বছরের শুরুর দিকে কালুহাটি গ্রামের মাঠে খালের পাড়সংলগ্ন ১০ কাঠা জমি লিজ নেই। সেই জমিতেই বাঁশ ও কাঠ দিয়ে ঘর তৈরি করি। শুরু হয় হাঁস পালন। ক্যাম্বেল জাতের ৬০০টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু।
এক বছরে খামারে বেড়েছে হাঁসের সংখ্যা। বেড়েছে প্রাকৃতিক উপায়ে ডিমের উৎপাদন। এসব ডিমের চাহিদাও ব্যাপক। অনেকেই মাজেদুলের খামারে এসে ডিম কিনে নিয়ে যান। এ ছাড়া শহরের বাজারেও ডিম বিক্রি করা হয়। বর্তমানে ডিম বিক্রি করে সপ্তাহে গড়ে আয় হয় ২০ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, মাজেদুলের খামারে ডিম দেয়া হাঁস আছে প্রায় ৪০০। এর মধ্যে গড়ে ৩৫০ থেকে ৩৮০টি হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। এ ছাড়াও তিনি খামারে নতুন করে প্রায় ১২০০ ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পালন শুরু করেছেন। হাঁসের ডিম থেকে এসব বাচ্চা ফুটেছে। হাঁস ও হাঁসের বাচ্চাদের টিকাদান, খাওয়া ও সার্বিক কাজ মাজেদুল নিজ হাতেই করেন। এসব কাজে সহায়তার জন্য মাজেদুল ফার্মে একজন কর্মচারী নিয়োগ করেছেন। কর্মচারী শিলন হোসেন ও মাজেদুল ইসলামের দিনের বেশির ভাগ সময় কাটে হাঁসের পরিচর্যায়।
মাজেদুল ইসলাম বলেন, ‘বিদেশ থেকে ফেরার পরে অনেকেই আমাকে বলেছিল পাকা বাড়িঘর নির্মাণ করতে। আমি কারো পরামর্শ শুনিনি। ফাঁকা মাঠে খালের পাড়ে হাঁস পালন করা দেখে অনেকেই ঠাট্টা তামাশা করেছে। আমি কারও কথায় কান দেইনি। আমি আমার লক্ষ্য পূরণে কাজ করেছি।’
তিনি বলেন, এখন আমার খামারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৭শ’ হাঁস আছে। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০টি ডিম পাচ্ছি। ডিম পাড়া হাঁসের জন্য বিশেষ খাবার দেয়া হলেও হাঁসগুলো বেশির ভাগ সময় খালের পানিতে খাবার খায়। এতে প্রাকৃতিক উপায়ে ডিম উৎপাদন করতে পারছি। এ ছাড়া হাঁস বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে। মাসে আমার খামারের সব খরচ-খরচা বাদ দিয়ে ৫০ থেকে ৫৫ হাজার টাকা আয় হয়। প্রবাস জীবনে রোজগারের চেয়ে দেশে নিজ উদ্যোগে কিছু করতে পারার যে প্রশান্তি আমি তা উপভোগ করছি।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।