১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করে ছয় মাস, ১০ মাস এমনকি কয়েক বছরেও সেবা না পাওয়ার অভিযোগ তাকে বিব্রত করে।
তিনি বলেন, এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নাগরিকদের কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সেবা নিশ্চিত করা যায়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চাই। সেবা পেতে হয়রানি হচ্ছে- এই শব্দ যেন আর শুনতে না হয়। ব্লেম গেম করে সেবা দেওয়া যাবে না। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে। মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন। জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, চ্যালেঞ্জ আছে, আমরা সমাধান চাই। এনআইডিকেন্দ্রিক হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই। মানুষ যেন দুর্নীতিতে না জড়ায়। এত আবেদন দেখতে চাই না। সব জায়গার মানুষ ডাউনলোড বোঝে না। সমাধানগুলো সহজ করুন। ন্যূনতম কাগজপত্র হলেই যেন মানুষ সেবা পায় এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, তখন অন্তত ছয়-সাতটি আবেদন থাকে এনআইডি-সংক্রান্ত। কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। পত্রপত্রিকায় যখন হয়রানির খবর দেখি, তখন আরও অস্বস্তি বোধ করি। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।
এনআইডিকেন্দ্রিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি চান উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, কী করলে এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করা সম্ভব, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, মানুষ যেন সেবা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার যেন না হয়।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়লো
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।