ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক:
দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংস্থার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অগ্রিম টাকা বা খরচের টাকা দাবি করছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে, এ ধরনের অর্থ দাবির সঙ্গে ফাউন্ডেশনের সংশ্লিষ্টতা নেই। সরকারি বরাদ্দ কিংবা ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানের নামে ফোন করে বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক ও ভিত্তিহীন। এ ধরনের কোনো অর্থ লেনদেনের নির্দেশনা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়নি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, ইমাম, মুয়াজ্জিনসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। টেলিফোনে কেউ সরকারি বরাদ্দ, বেতন-ভাতা কিংবা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে টাকা দাবি করলে কোনো অবস্থাতেই বিকাশ, নগদ বা অন্য কোনো মাধ্যমে অর্থ প্রদান করবেন না। পাশাপাশি অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর বা ওটিপি প্রদান থেকে বিরত থাকুন।
কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে অথবা প্রতারণার চেষ্টা সম্পর্কে জানতে পারলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা বিভাগীয় কার্যালয়ে বিষয়টি জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।
ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং নিজ নিজ এলাকার মসজিদ পরিচালনা কমিটি, ইমাম ও মুয়াজ্জিনদের বিষয়টি অবহিত করার আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়লো
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।