বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বানপাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলারসাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎরাজধানীতে বাসে আগুনগ্যাসের সংকটে বুটেক্সের হলগুলোতে রান্নায় ভোগান্তি, বাড়ছে ব্যয়নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’

দেশের সরকারী চিনিকলে বিনিয়োগে আসছে জাপানের কোম্পানী

আন নাফে’ প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪৭
দেশের সরকারী চিনিকলে বিনিয়োগে আসছে জাপানের কোম্পানী
একটি বন্ধ চিনিকল

নিজস্ব প্রতিবেদক:

দেশের রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে জাপানের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক চিনিকল স্থাপন, আখের উৎপাদন বৃদ্ধি এবং চিনির পাশাপাশি বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত উদ্যোগের আওতায় দেশের পশ্চিমাঞ্চলে তিনটি আধুনিক চিনিকল স্থাপন করা হবে। এর মধ্যে দুটি কারখানার প্রতিদিন আখ মাড়াইয়ের সক্ষমতা থাকবে চার হাজার টন করে। অন্যটির সক্ষমতা হবে ছয় হাজার টন। কারখানাগুলোতে স্থানীয় আখ থেকে চিনি উৎপাদনের পাশাপাশি আমদানি করা অপরিশোধিত চিনি পরিশোধনের ব্যবস্থাও রাখা হবে।

সোমবার মারুবেনির একটি প্রতিনিধিদল বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তবে বিনিয়োগের পরিমাণ এখনও নির্ধারিত হয়নি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে অর্থায়নের পরিমাণ ও বিস্তারিত প্রস্তাব চূড়ান্ত করা হবে।

বিএসএফআইসির সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে করপোরেশনের সঙ্গে দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ডের সুতেকসহ আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান এতে যুক্ত হতে পারে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর বিনিয়োগের কাঠামো নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত প্রকল্পে শুধু চিনিকল স্থাপন নয়, আখের উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। এজন্য একটি টিস্যু কালচার গবেষণাগার স্থাপন করা হবে। সেখানে উন্নত জাতের আখ উদ্ভাবন ও চাষ সম্প্রসারণের কাজ হবে। আধুনিক কৃষিপদ্ধতি ব্যবহারের মাধ্যমে আখের ফলন এবং আখ থেকে চিনি আহরণের হার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের আওতায় তিনটি ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাবও রয়েছে।

চিনি শিল্পে এর আগে থাইল্যান্ডের সুতেক ইঞ্জিনিয়ারিং, সংযুক্ত আরব আমিরাতের শারকারা ইন্টারন্যাশনাল এবং জাপানের সোজিৎসু মেশিনারি করপোরেশন চিনিকল আধুনিকায়নের প্রস্তাব দিয়েছিল। ২০১৯ সালে এ বিষয়ে সমঝোতা স্মারকও সই হয়। ২০২০ সালে থাইল্যান্ডের সুতেক সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেয়। তখন প্রতিষ্ঠানগুলো সরকারের সার্বভৌম গ্যারান্টির বিপরীতে ৫০০ কোটি টাকার পরিবর্তে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে বিএসএফআইসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সমঝোতা স্মারকের মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি ৫৩ মিনিট আগে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান … ৫৪ মিনিট আগে চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব… ৫৫ মিনিট আগে শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ ৫৬ মিনিট আগে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ৫৮ মিনিট আগে সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী ৫৯ মিনিট আগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়… ১ ঘণ্টা আগে বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে… ১ ঘণ্টা আগে ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন ১ ঘণ্টা আগে ১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ… ১ ঘণ্টা আগে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ১ ঘণ্টা আগে বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি ১ ঘণ্টা আগে