বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
জয়পুরহাট সংবাদদাতা:
শীতের আগমনের সঙ্গে সঙ্গে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির পতিত আঙিনা ও উঠানে শীতকালীন সবজি চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া, পুরানাপৈল এবং পৌর শহরের শাপলানগর, বুলুপাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গা ও উঠানে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লালশাক, পালংশাক, টমেটো, গাজর, ধনেপাতা, ডাঁটা, পেঁয়াজ, কলমিশাক, নাফাশাক, রসুন, মুলা, স্কোয়াশ, শিম, মটরশুঁটি ও লাউসহ বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদিত হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ছাড়াই বিষমুক্ত পদ্ধতিতে চাষ করা এসব সবজির ফলনও ভালো হয়েছে।
পৌর শহরের সবুজ নগর এলাকার মোস্তাকিম হোসেন বলেন, নিজের হাতে সবজি চাষ করার আলাদা একটা ভালো লাগার বিষয় আছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে তাই সবজি চাষ করেছি।
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙিনা পতিত পড়ে ছিল। সেখানে সবজি চাষ করে ভালো ফলন পেয়েছেন। এতে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে।
মাঝিপাড়া এলাকার নাঈম হাসান বলেন, ‘বাড়ির সামনের আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করছি।’
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বন্দরে ৪ গুণ স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়লো
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।